শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

SW News24
শনিবার ● ২৬ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » রাজনীতি » খুলনা -৬ এর সাবেক এমপি মোঃ রশীদুজ্জামানকে রিমাণ্ড শেষে জেল হাজতে প্রেরণ
প্রথম পাতা » রাজনীতি » খুলনা -৬ এর সাবেক এমপি মোঃ রশীদুজ্জামানকে রিমাণ্ড শেষে জেল হাজতে প্রেরণ
২৫৪ বার পঠিত
শনিবার ● ২৬ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনা -৬ এর সাবেক এমপি মোঃ রশীদুজ্জামানকে রিমাণ্ড শেষে জেল হাজতে প্রেরণ

 --- খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামানকে ৩ দিনের রিমান্ড শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় সাবেক সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামানকে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতের বিজ্ঞ বিচারক মো: আনোয়ারুল ইসলাম তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

পাইকগাছা থানার(ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ তুষার কান্তি দাস জানান, সাবেক সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামানের ৩ দিনের রিমান্ড শেষে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। দুপুরে প্রিজন ভ্যানে পর্যাপ্ত নিরাপত্তার মধ্যে তাকে খুলনা জেল খানায় পাঠানো হয়েছে।

২০২২ সালের ২১ অক্টোবর রাত ১১টায় আগড়ঘাটা বাজারের বালির মাঠে মারপিট ও মালামাল লুটপাটের ঘটনা দেখিয়ে ২০২৪ সালের ২৬ আগস্ট জিআর ১২০/২৪ মামলা রেকর্ড হয়।  কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর গ্রামের মৃত ছমিরউদ্দীন শেখের ছেলে বিএনপির ওয়ার্ডের সাধারণ সম্পাদক ফসিয়ার রহমান মামলাটি করেন। তিনি এ মামলায় এজাহারভুক্ত আসামি। গত ১৬ অক্টোবর বুধবার ভোর রাতে পটুয়াখালী জেলার মহিপুর এলাকা হতে র‍্যাব ৬ ও র‍্যাব ৮ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।





রাজনীতি এর আরও খবর

শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ
পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী খুলনায় আগমন সফল করার লক্ষে পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা প্রধানমন্ত্রী খুলনায় আগমন সফল করার লক্ষে পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা
মাগুরায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ মাগুরায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ
মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; শোকের আবহ মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; শোকের আবহ
লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)