শনিবার ● ২৬ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » রাজনীতি » খুলনা -৬ এর সাবেক এমপি মোঃ রশীদুজ্জামানকে রিমাণ্ড শেষে জেল হাজতে প্রেরণ
খুলনা -৬ এর সাবেক এমপি মোঃ রশীদুজ্জামানকে রিমাণ্ড শেষে জেল হাজতে প্রেরণ
খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামানকে ৩ দিনের রিমান্ড শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় সাবেক সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামানকে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতের বিজ্ঞ বিচারক মো: আনোয়ারুল ইসলাম তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
পাইকগাছা থানার(ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ তুষার কান্তি দাস জানান, সাবেক সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামানের ৩ দিনের রিমান্ড শেষে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। দুপুরে প্রিজন ভ্যানে পর্যাপ্ত নিরাপত্তার মধ্যে তাকে খুলনা জেল খানায় পাঠানো হয়েছে।
২০২২ সালের ২১ অক্টোবর রাত ১১টায় আগড়ঘাটা বাজারের বালির মাঠে মারপিট ও মালামাল লুটপাটের ঘটনা দেখিয়ে ২০২৪ সালের ২৬ আগস্ট জিআর ১২০/২৪ মামলা রেকর্ড হয়। কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর গ্রামের মৃত ছমিরউদ্দীন শেখের ছেলে বিএনপির ওয়ার্ডের সাধারণ সম্পাদক ফসিয়ার রহমান মামলাটি করেন। তিনি এ মামলায় এজাহারভুক্ত আসামি। গত ১৬ অক্টোবর বুধবার ভোর রাতে পটুয়াখালী জেলার মহিপুর এলাকা হতে র্যাব ৬ ও র্যাব ৮ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।






নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম
স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা
মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও গণমিছিল 