শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

SW News24
সোমবার ● ২৮ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » রাজনীতি » দীর্ঘ ১৫ বছর পর নড়াইলের ২টি উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
প্রথম পাতা » রাজনীতি » দীর্ঘ ১৫ বছর পর নড়াইলের ২টি উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
২৮৬ বার পঠিত
সোমবার ● ২৮ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দীর্ঘ ১৫ বছর পর নড়াইলের ২টি উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

---

ফরহাদ খান, নড়াইল ; নড়াইল সদর ও লোহাগড়া উপজেলা এবং পৌর বিএনপি দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ অক্টোবর) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সদর উপজেলা সম্মেলনে ৫৩০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন বীরমুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক। তার প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল পেয়েছেন ২১৫ ভোট। সাধারণ সম্পাদক পদে মোজাহিদুর রহমান পলাশ ৫৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী মশিয়ার রহমান পেয়েছেন ১৯০ ভোট। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে কামরুল ইসলাম ও ওহিদুজ্জামান নির্বাচিত হয়েছেন। ৭৮১ জনের মধ্যে ৭৫৮ জন ভোটারাধিকার প্রয়োগ করেন। জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে রোববার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে বিকেলে এ ফলাফল ঘোষণা করা হয়।

এদিকে, গত শনিবার লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি পদে-আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক পদে কাজী সুলতানুজ্জামান সেলিম এবং সাংগঠনিক সম্পাদক শাহ আলম শিকদার ও ওহিদুজ্জামান ওহিদ নির্বাচিত হয়েছেন।

এছাড়া পৌর বিএনপির সভাপতি হয়েছেন মিলু শরীফ, সাধারণ সম্পাদক এস এম মশিয়ার রহমান সান্টু এবং সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন ও জহিরুল ইসলাম জহির নির্বাচিত হয়েছেন। লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে ভোটগ্রহণ শেষে শনিবার সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে উপজেলা বিএনপির ৮৫২ জন ও পৌর বিএনপির ৪৫৯ জন ভোটার ছিলেন।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন-বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এছাড়া উপস্থিত ছিলেন-খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ অনেকে।

নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে ছিলেন-অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ, অ্যাডভোকেট আব্দুল হক ও অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটুসহ অনেকে। প্রায় ১৫ বছর পর ভোটের মাধ্যমে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো।





রাজনীতি এর আরও খবর

লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা ৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)