শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ২৬ জুলাই ২০১৬
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় পাটের আবাদ ভাল হয়েছে
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় পাটের আবাদ ভাল হয়েছে
৬৪৭ বার পঠিত
মঙ্গলবার ● ২৬ জুলাই ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় পাটের আবাদ ভাল হয়েছে

---

এস ডব্লিউ নিউজ ॥

বৈরী আবহাওয়া সত্ত্বেও পাইকগাছায় পাটের আবাদ ভাল হয়েছে। চলতি মৌসুমে উপজেলায় ৬০৫ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। পাইকগাছার লবণাক্ত এলাকায় চাষাবাদ জলবায়ু পরিবর্তন ও আবহাওয়ার উপর নির্ভর করে। এলাকায় কৃষির সব মৌসুমগুলো কিছুটা দেরিতে শুরু হয়। দেরিতে পাটের চাষ করায় এখনো ক্ষেতের পাট কাটার উপযুক্ত হয়নি। আগামী সপ্তাহ দুই এর মধ্যে পাট কাটার উপযোগী হবে বলে কৃষকরা জানিয়েছে।

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলায় চলতি মৌসুমে ৬শত ৫ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। এরমধ্যে তোষা ৬’শ হেক্টর ও দেশী ৫ হেক্টর। লবনাক্ত পাইকগাছার ১০টি ইউনিয়নের মধ্যে গদাইপুর ১৮ হেক্টর, হরিঢালী ২৪৫ হেক্টর, কপিলমুনি ২৩০ হেক্টর, রাড়–লী ৯৩ হেক্টর, পৌরসভা ১০ হেক্টর ও চাঁদখালী ইউনিয়নে আংশিক এলাকায় ৪ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। উপজেলার গোপালপুর গ্রামের কৃষক সবুর হোসেন আনিছ, মোস্তাক আলী, আবুল কাশেম জানান, পাট চাষের শুরুতে অনাবৃষ্টির কারণে পাট চাষের জন্য জমিতে জো না থাকায় সময়মত পাট বীজ বিপন করতে পারেনি। তবে কিছু কিছু কৃষকরা যেখানে পানি সেচ দেওয়ার ব্যবস্থা আছে সেখান থেকে পানি সেচ দিয়ে পাট বপন করেছে। পরবর্তীতে পাট চাষের জন্য প্রয়োজনীয় বৃষ্টি হওয়ায় পাটের আবাদ ভাল হয়েছে। কৃষকরা তোষা ও৯৮, ও৯৪, দেবগ্রী ও বঙ্কিম জাতের বীজ বেশি বপন করেছে। এ জাতের পাট উঁচু ও বেশ মোটা হয় এবং ছাল পুরো হয়। এতে পাটের আশ বেশি পাওয়া যায়। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম জানান, পাট বীজ বপনের সময় জমিতে জো না থাকায় কৃষকদেরা পাট চাষ করতে কিছুটা দেরি হয়েছে। পরবর্তীতে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হওয়ায় পাটের আবাদ ভাল হয়েছে এবং পাটকাঠি ও পাটের আস থেকে কৃষকরা আশানারুপ মূল্য পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।





কৃষি এর আরও খবর

পাইকগাছায় বিনামূল্যে ভার্মি কম্পোস্ট উপকরণ বিতরণ পাইকগাছায় বিনামূল্যে ভার্মি কম্পোস্ট উপকরণ বিতরণ
বাজার খোলার ভোলানাথ সুখদা সুন্দরী দোল মন্দিরে নারকেলের চারা রোপন বাজার খোলার ভোলানাথ সুখদা সুন্দরী দোল মন্দিরে নারকেলের চারা রোপন
পাইকগাছার বোয়ালিয়া বিএডিসি খামারে মাটির স্বাস্থ্য ও গুণাগুণ রক্ষায় ধৈঞ্চার চাষ পাইকগাছার বোয়ালিয়া বিএডিসি খামারে মাটির স্বাস্থ্য ও গুণাগুণ রক্ষায় ধৈঞ্চার চাষ
মাগুরায়  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
পাইকগাছায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে মাছের পোনা ও গাছের চারা বিতরণ পাইকগাছায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে মাছের পোনা ও গাছের চারা বিতরণ
শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ভেটেরিনারি প্রশিক্ষণ শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ভেটেরিনারি প্রশিক্ষণ
শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ
পাইকগাছায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ-সার ও গাছের চারা বিতরণ পাইকগাছায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ-সার ও গাছের চারা বিতরণ
পাইকগাছায় মহিলাদের মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ পাইকগাছায় মহিলাদের মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ
শালিখায় আঙুর চাষে সফল প্রবাস ফেরত মজিদ শালিখায় আঙুর চাষে সফল প্রবাস ফেরত মজিদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)