শুক্রবার ● ২৯ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » খেলা » মাগুরায় ডেভেলপমেন্ট কাপ ফুটবল অনুর্ধ্ব-১৫ বাছাই প্রতিযোগিতা
মাগুরায় ডেভেলপমেন্ট কাপ ফুটবল অনুর্ধ্ব-১৫ বাছাই প্রতিযোগিতা

মাগুরা প্রতিনিধি : মাগুরায় বার্ষিক ক্রীড়া কর্মসূচীর ২০২৪-২৫ এর আওতায় গতকাল শুক্রবার সকালে মাগুরা সরকারি বালক বিদ্যালয় মাঠে ডেভেলপমেন্ট কাপ ফুটবল অনুর্ধ্ব-১৫ এর বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । এ প্রতিযোগিতার উদ্বোধন করেন মাগুরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের । এ সময় জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস,ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি ও ফুটবল কোচ ইউনুস আলী উপস্থিত ছিলেন । জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস জানান,খেলাধূলার মান উন্নয়নে জেলা ক্রীড়া অফিস কাজ করছে । ইতিমধ্যে শীতকালীন খেলাধূলার প্রস্তুতি চলছে। আমরা খেলাধূলার মান বাড়াতে খেলোয়াড় তৈরির কাজ শুরু করেছি । শুক্রবার ডেভেলপমেন্ট কাপ ফুটবলের বাছাই প্রতিযোগিতা শুরু হয়েছে। এ প্রতিযোগিতায় ৪ উপজেলায় ৭০ জন অনুর্ধ্ব-১৫ খেলোয়াড় অংশ নিয়েছে । এর মধ্য থেকে আমরা ৩০ জন চৌকশ খেলোয়াড় বাছাই করবো । তারপর তাদের মধ্য থেকে আরো ৬ জন ভালো খেলোয়াড় চুড়ান্ত ভাবে বাছাই হবে। এ ৬ জন খেলোয়াড় বিভাগীয় পর্যায়ে ফুটবল খেলবে।






অনূর্ধ্ব - ১৭ মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন
জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে মাগুরাজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন
মাগুরায় আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা
মাগুরায় ৬ দলীয় কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন
শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাগুরায় জার্মানি ফুটবল ভক্তের কান্ড ; জমি বিক্রি করে সাড়ে সাত কিলোমিটার পতাকা প্রদর্শন
শালিখায় ৬ দলীয় ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন
শালিখায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন
শ্রীপুরে মরহুম হামিদ শেখ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা 