শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ৭ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » ১৬ বছর পর দেশে ফিরে নেতাকর্মীদের ভালোবাসায় আপ্লুত বিএনপি নেতা জহিরুল ইসলাম
প্রথম পাতা » রাজনীতি » ১৬ বছর পর দেশে ফিরে নেতাকর্মীদের ভালোবাসায় আপ্লুত বিএনপি নেতা জহিরুল ইসলাম
২৫০ বার পঠিত
মঙ্গলবার ● ৭ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১৬ বছর পর দেশে ফিরে নেতাকর্মীদের ভালোবাসায় আপ্লুত বিএনপি নেতা জহিরুল ইসলাম

---

ফরহাদ খান, নড়াইল ; ১৬ বছর পর দেশে ফিরে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন আমেরিকার টেক্সাস বিএনপির সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম। প্রিয় নেতাকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হন নেতাকর্মী ও এলাকাবাসী। সোমবার দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতায় জহিরকে বরণ নেন নেতাকর্মীরা। আওয়ামী লীগ সরকারের হামলা-মামলা ও নির্যাতনের কারণে দেশত্যাগ করে আমেরিকা চলে যান তিনি। নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী গ্রামের সন্তান জহিরুল ইসলামকে নড়াইল চৌরাস্তাস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়সহ নিজ গ্রামে গণসংবর্ধনা দেয়া হয়। এর আগে লোহাগড়ার মধুমতি সেতু থেকে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে জহিরুলকে নড়াইলে নিয়ে আসা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সহ-সভাপতি ও নড়াইল পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলী মন্ডল, পেড়লী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলতাফ উদ্দীন আনসারী, জেলা যুবদলের যুগ্মসাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, কালিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ, পেড়লী বাজার বণিক সমিতির সভাপতি জেষ্ঠ প্রভাষক আলমগীর হোসেন, বিএনপি নেতা জহিরুল ইসলাম, পেড়লী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জামির হোসেন মোল্যা, সাংগঠনিক সম্পাদক রহমত শেখ, যুগ্মসাধারণ সম্পাদক ইস্রাফিল জোয়ার্দ্দার, কালিয়া উপজেলা যুবদল নেতা বাবুল জোয়ার্দ্দার, ৭নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাবুল শেখ, সাংগঠনিক  সম্পাদক নজরুল ইসলাম, ৮নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক ইয়ামিন শেখ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার শেখসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
টেক্সাস বিএনপির সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কারণে আমি ১৬ বছর দেশে আসতে পারিনি। এর আগে দেশে থাকা অবস্থায় হামলা, মামলা ও নির্যাতন চালানো হয়েছে। ক্রসফায়ার দিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ কারণে দেশত্যাগে বাধ্য হই। জুলাই-আগস্টে সংঘটিত বিপ্লবের মাধ্যমে দেশের ছাত্র-জনতার তাজা রক্তের বিনিময়ে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। তাদের রক্তের বিনিময়ে আমি আজ দেশে আসতে পেরেছি। স্বাধীনভাবে কথা বলতে পারছি। তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অতীতের ন্যায় ভবিষ্যতেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একজন সৈনিক হিসেবে কাজ করে যাবো ইনশাল্লাহ।





রাজনীতি এর আরও খবর

লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা ৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান

আর্কাইভ