শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
শনিবার ● ১১ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » খেলা » মাগুরায় আন্ত:স্কুল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
প্রথম পাতা » খেলা » মাগুরায় আন্ত:স্কুল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
২৭৫ বার পঠিত
শনিবার ● ১১ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় আন্ত:স্কুল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

---
মাগুরা প্রতিনিধি : এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই এ শ্লোগান নিয়ে তারুণ্যের উৎসবে মাগুরায় দুইদিন ব্যাপী ৪ দলের সমন্বয়ে বয়সভিত্তিক আন্ত:স্কুল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন হয়েছে। জেলা প্রশাসন মাগুরা ও জেলা ক্রীড়া অফিস এ আন্ত:স্কুল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে। আজ শনিবার সকাল ৯ টায় মাগুরা স্টেডিয়ামে জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের,সহকারি কমিশনার মো: সাজ্জাদ হোসেন,জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস ও ক্রীড়া সংগঠন বারিক আনজাম বারকি উপস্থিত ছিলেন। আন্ত:স্কুল ক্রিকেট  টুর্নামেন্টে মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়,মাগুরা কালেক্টরেট স্কুল,মাগুরা এজি একাডেমী ও পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয় অংশ নিচ্ছে। উদ্বোধনী ১ম ম্যাচে সকালে মাগুরা কালেক্টরেট স্কুল পুলিশ লাইনস মাধ্যমিক স্কুলের মখোমুখি হয়েছে। বিকালে ২য় ম্যাচে মাগুরা সরকারি বালক বিদ্যালয় মাগুরা এজি একাডেমী মুখোমুখি হয়েছে। টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের খেলা পরিচালনা করেন জেলা ক্রিকেন্ট কোচ সাদ্দাম হোসেন গোর্কী ও আলী আশরাফ। রবিবার এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।





খেলা এর আরও খবর

শ্রীপুরে মরহুম হামিদ শেখ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত শ্রীপুরে মরহুম হামিদ শেখ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা
মাগুরায় উশু প্রতিযোগিতা অনুষ্ঠিত মাগুরায় উশু প্রতিযোগিতা অনুষ্ঠিত
শালিখায় মাসব্যাপী অ্যাথলেটিক প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ শালিখায় মাসব্যাপী অ্যাথলেটিক প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ
পাইকগাছায় গদাইপুর ফুটবল খেলার মাঠে পশু হাট বসানো বন্ধের দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান পাইকগাছায় গদাইপুর ফুটবল খেলার মাঠে পশু হাট বসানো বন্ধের দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান
মাগুরায় নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধন মাগুরায় নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধন
মাগুরায় নতুন কুড়ি স্পোর্টসের  খেলোয়াড় বাছাই প্রক্রিয়া শুরু মাগুরায় নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই প্রক্রিয়া শুরু
শ্রীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই প্রক্রিয়া শুরু শ্রীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই প্রক্রিয়া শুরু
মাগুরায় অ্যাথলেটিক ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা মাগুরায় অ্যাথলেটিক ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা
শ্রীপুরে ক্ষুদে খেলোয়াড়ের মাঝে জার্সি ও প্যান্ট বিতরণ শ্রীপুরে ক্ষুদে খেলোয়াড়ের মাঝে জার্সি ও প্যান্ট বিতরণ

আর্কাইভ