রবিবার ● ১২ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় জেলা আইন- শৃঙ্খলা কমিটির সভা
মাগুরায় জেলা আইন- শৃঙ্খলা কমিটির সভা

মাগুরা প্রতিনিধি : মাগুরায় জেলা আইন- শৃঙ্খলা কমিটির সভা রবিবার সকাল ১০ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে । জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। সভায় জেলার আইন- শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় খুন ডাকাতি অপহরণ, যৌন হয়রানি নারী ও শিশু নির্যাতন ধর্ষন প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে ব্যাপক আলোচনা হয়। এছাড়া বাল্য বিবাহ, মাদকদ্রব্য, চোরাচালান, সড়ক পরিবহন ব্যবস্থাপনা সংক্রান্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ, খাদ্যে ভেজাল, ভোক্তা অধিকার সংরক্ষন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় মাগুরার সিভিল সার্জন শামীম কবীর, মাগুরা সরকারি হোঃ শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর রিজভী জামান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শ্বাসতী শীল, মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের তত্বাবধায়ক ডাঃমহশীন উদ্দিন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ সুশান্ত কুমার বিশ্বাস, আনসার ও ভিডিপির কমান্ডেন্ট মাহবুবুর রহমান, জেল সুপার মহাউদ্দিন আহম্মেদ বক্তব্য রাখেন। সভায় জেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।






দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা
পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ ঝুঁকিপূর্ণ
নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন
নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা
নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
খুলনার সেই সবুজ মাংস রহস্যের অবসান; ল্যাব রিপোর্টে মিলল কারণ
পাইকগাছায় নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মাগুরায় সংযোগ সড়ক নেই, পড়ে আছে সেতু
পাইকগাছা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ
মাগুরায় ৪৩ দুস্থ ও প্রতিবন্ধী পেল আর্থিক সহায়তা চেক 