রবিবার ● ১৯ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » অপরাধ » ডুমুরিয়ার চুকনগরে সড়ক দূর্ঘটনায় নিহত এক আহত ৫
ডুমুরিয়ার চুকনগরে সড়ক দূর্ঘটনায় নিহত এক আহত ৫
ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় মফিজুল ইসলাম (২৬) নামে এক বাস চালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় ৫ জন আহত হয়েছে। রবিবার সকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার চুকনগর বটতলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মফিজুল ইসলাম সাতক্ষীরা জেলার মধুমোল্লারডাঙ্গী গ্রামের গোলাম মোস্তফার ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার দিকে একটি ভ্যান কাঁঠালতলা থেকে ৪ জন যাত্রী নিয়ে চুকনগর বাজার অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী (খুলনা মেট্রো-জ-১১-০০৭৬) নম্বর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে সাজোর ধাক্কা দেয়। এসময় ভ্যানটি দুমড়ে মুচড়ে রাস্তার ছিটকে পড়ে। বাসটিও রাস্তার পাশে পাল্টি দিয়ে খাদে পড়ে যায়। এতে ভ্যান চালক মুজিবার রহমান গাজী (৬০) বাসের চালক মফিজুল ইসলাম সহ ৫ জন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠায়। এর মধ্যে গুরুতর আহত মফিজুল ইসলামকে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এছাড়া অন্যান আহতরা কৌশিক রায়, ফারুক হোসেন, মুকুল বিশ্বাস খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। খর্ণিয়াস্থ চুকনগর হাইওয়ে থানার এসআই মোঃ কামরুল ইসলাম ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও ভ্যান পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।






পাইকগাছায় প্রাকৃতিক উৎস থেকে আহরণ করা চিংড়ি পোনা জব্দ করে নদীতে অবমুক্ত
পাইকগাছা পূজা পরিষদের ভাবমূর্তি নষ্ট করতে বর্ধিত সভা ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ
পাইকগাছায় নামাজরত অবস্থায় তামান্নাকে কুপিয়ে গুরুতর জখম করেছে সাবেক স্বামী
মাগুরায় মাদকসহ আটক দুই; ১৫ দিনের কারাদণ্ড
সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন ডাকাত আত্মসমর্পণ করেছে
মাগুরায় অনলাইন জুয়া চক্রের সদস্য আটক; মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার
মাগুরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে চায়নাদুয়ারি জাল জব্দ; আগুনে পুড়িয়ে ধ্বংস
মাগুরায় জুয়া বিরোধী বিশেষ অভিযানে ৯ জুয়াড়ি গ্রেফতার
পাইকগাছায় কুপিয়ে জখম করা ৭০ বছরের বৃদ্ধা অবশেষে মারা গেল
পাইকগাছায় মাদকসহ আটক ২ 