শুক্রবার ● ৩১ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় সংবদ্ধভাবে জমি জবর দখলের পায়তারাকারিদের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন
পাইকগাছায় সংবদ্ধভাবে জমি জবর দখলের পায়তারাকারিদের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন
পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় সংবদ্ধভাবে মৎস্য ঘেরের জমি জবর দখলের পায়তারাকারিদের বিচারের দাবীতে ভুক্তভোগী পরিবারগুলো সম্মিলিতভাবে সংবাদ সম্মেলন করেছেন। ৩১ জানুয়ারি শুক্রবার সকাল ১১ টায় প্রেসক্লাব পাইকগাছা এর কার্যলয়ে উপস্থিত হয়ে ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষে পার্শ্ববর্তী তালা থানার খেশরা ইউনিয়নের মৃত মঙ্গল মোড়লের ছেলে মোঃ আব্দুল করিম মোড়ল লিখিত বক্তব্য বলেন, আমরা দীর্ঘ প্রায় ১৫-২০ বছর যাবত পাইকগাছার হিতামপুর মৌজা ও তালা থানার খেশরা মৌজার সীমান্তবর্তী বিল এলাকায় এসএ ১১১১.৫১.১২০৫.৪৮১.১৩৬৬ খতিয়ান এবং বর্তমানে ডিপি ২৬০৭.১২৬০.২৫৯৩. ২৬৩৫ খতিয়ানে মোট ৮ একরের ও বেশি জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছি। ২০২৫ সাল পর্যন্ত সমস্ত জমির কর খাজনা পরিশোধ আছে। উক্ত জমি আমরা পাইকগাছা থানার গদাইপুর ইউনিয়নের মোঃ নজরুল গাজী, সরদার সাহেদ আহমেদ, মোঃ রাশেদ বিশ্বাস, সরদার ফারুক আহমেদ কে ৩ বছরের চুক্তিতে মৎস্য ও ধান চাষ করার জন্য হারী প্রদান করেছি। এমতাবস্থায় ৫ আগষ্ট সরকার পরিবর্তনের পর আমরা যাদেরকে জমি হারী প্রদান করেছি, তাদের মাধ্যমে জানতে পারি পাইকগাছা বিএনপির অঙ্গ সংগঠনের নেতা ও কর্মি হামিদ শেখ, মোঃ মামুন সরদার, মাহবুব সরদার, সরজিত ঘোষ দেবেন, আরিফুল ইসলাম, রুবেল হোসেন, আমিন জোয়ার্দার, সুজন জোয়ার্দার, রানা গাজী, আলমগীরসহ আরো ১৫/২০ জন সংঘবদ্ধভাবে আমাদের এ জমি জবর দখলের পায়তারা করে আসছে। এ ঘটনাটি আমরা জানার পর সেখানে খোঁজ খবর নিতে যেয়ে দেখি আমাদের জমিতে বেড়ি বাঁধ বন্দী দিতে উল্লেখিত ব্যাক্তিরা বাঁধা সৃষ্টি করছে। আমরা তাদেরকে আমাদের জমিতে অন্যায় এবং জোরপূর্বক দখল নেওয়ার বিষয়ে নিষেধ করলেও তাহারা কোনো কর্নপাত না করেনি। সংবাদ সম্মেলনে করিম মোড়ল আরো বলেন, বর্তমানে তাহারা বহাল তবিয়তে জমি জবরদখলের পায়তারা চলমান রেখেছে। তাছাড়া আমরা যাহাদেরকে জমি হারী দিয়েছি তাদেরকে বিভিন্ন ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি অব্যহত রেখেছে। একারণে জমির হারীদারেরা আমাদের সকল জমি মালিকদের হারীর টাকা পরিশোধ করবে না, বলে জানিয়ে দিয়েছেন। এতে ভুক্তভোগীরা, জমি জবরদখল, হারীর টাকা না পাওয়াসহ বিভিন্ন ক্ষয়ক্ষতির আশংকা করছে। এজন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপির স্থানীয় ও কেন্দ্রিয় নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট প্রশাসন কাছে বিচারের দাবী জানিয়েছেন।






নড়াইলের লোহাগড়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১
নড়াইলের লোহাগড়ায় পঞ্চম শ্রেণির ছাত্রকে নির্যাতনের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন
পাইকগাছার পুলিশ কর্মকর্তার মায়ের খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে রহস্যজনক চুরি
পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে অবৈধ নেট-পাটা অপসারণ
মাগুরায়গৃহবধূ হত্যার প্রধান আসামি গ্রেফতার
পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজের নিচে সরকারি জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ
পাইকগাছায় জ্বালানী তেল মজুদ রাখার অপরাধে এক ব্যাবসায়ীকে জরিমানা
আশাশুনির বদরতলা জেএস হাইস্কুলের কম্পিউটার অপারেটর নয়ন মৃধা বিদ্যুৎ স্পৃষ্টে নিহত
মাগুরায় ৮ দফা দাবীতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন ও সমাবেশ 