শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

SW News24
রবিবার ● ২৩ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে এনএসআই কর্মকর্তা ও বিএনপি নেত্রীর ছেলে লুটপাটের অভিযোগে কারাগারে
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে এনএসআই কর্মকর্তা ও বিএনপি নেত্রীর ছেলে লুটপাটের অভিযোগে কারাগারে
১৯৬ বার পঠিত
রবিবার ● ২৩ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে এনএসআই কর্মকর্তা ও বিএনপি নেত্রীর ছেলে লুটপাটের অভিযোগে কারাগারে

---
নড়াইল প্রতিনিধি ; নড়াইলের কালিয়া উপজেলার খড়রিয়া চরপাড়া এলাকার সমরেন্দ্রনাথ বিশ্বাসের বাড়িতে ডিবি পুলিশ পরিচয়ে লুটপাটের অভিযোগে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) মাঠ পর্যায়ের কর্মকর্তা ইয়াছিন হোসেন (২৭) ও জেলা মহিলা দলের সভানেত্রীর ছেলে শাহরিয়ার জামান শশীসহ (৩৫) চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার রাতে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিজ্ঞ আদালত। এর আগে গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে সমরেন্দ্রনাথের বাড়ি থেকে চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-ঝিনাইদহ সদরের কাঞ্চনপুর মধ্যপাড়ার সাইফুল আলমের ছেলে নড়াইলে এনএসআই অফিসের মাঠ পর্যায়ের কর্মকর্তা ইয়াছিন হোসেন, নড়াইল শহরের ভওয়াখালী মধ্যপাড়ার কাজী আনিছুর রহমানের ছেলে আরিফুজ্জামান ২২), জেলা মহিলা দলের সভানেত্রী শিরিন জামানের ছেলে দুর্গাপুর এলাকার শাহরিয়ার জামান শশী (৩৫) ও সদরের সুবুদ্দীডাঙ্গা গ্রামের হেমায়েত মোল্লার ছেলে সোহাগ মোল্যা (৩৬)।

পুলিশ জানায়, গত শুক্রবার রাতে এনএসআইয়ের কর্মকর্তা ইয়াছিন হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের পরিচয়ে কালিয়ার খড়রিয়া চরপাড়া গ্রামে সৌমেন্দ্রনাথ বিশ্বাসের বাড়িতে তল্লাশি করতে যান ওই চারজন। এ সময় ওই বাড়ি থেকে টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নেয় তারা।

বিষয়টি সৌমেন্দ্রনাথের পরিবারসহ প্রতিবেশিদের সন্দেহে হলে পেড়লী পুলিশ ক্যাম্পে খবর দেন ভুক্তভোগীরা। খবর পেয়ে ক্যাম্পের ইনচার্জ এসআই আজিজুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা তাদের আটক করেন। এ সময় লুটকৃত সোনার চেইন, কানের দুলসহ দুই ভরির বেশি স্বর্ণালঙ্কার এবং এক লাখ ১১ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে কালিয়া থানার ওসি রাশিদুল ইসলাম বলেন, এ ঘটনায় শনিবার বিকেলে কালিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।





অপরাধ এর আরও খবর

মাগুরায় ইউনিয়ন বিএনপি সভাপতিকে কুপিয়ে জখম মাগুরায় ইউনিয়ন বিএনপি সভাপতিকে কুপিয়ে জখম
নড়াইলের পূর্বকলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে বাড়ি নির্মাণের প্রতিবাদে মানবববন্ধন নড়াইলের পূর্বকলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে বাড়ি নির্মাণের প্রতিবাদে মানবববন্ধন
শ্রীপুরের বরিশাট গ্রামে একই রাতে  ৫টি গরু ও ১টি খাসি ছাগল চুরি! শ্রীপুরের বরিশাট গ্রামে একই রাতে ৫টি গরু ও ১টি খাসি ছাগল চুরি!
পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত
পাইকগাছায় জাল জালিয়াতির মাধ্যমে গ্রাম পুলিশে চাকরি; ছয় বছরের কারাদণ্ড পাইকগাছায় জাল জালিয়াতির মাধ্যমে গ্রাম পুলিশে চাকরি; ছয় বছরের কারাদণ্ড
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় প্রান গেল পাইকগাছার দুই ভায়রা ভাইয়ের দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় প্রান গেল পাইকগাছার দুই ভায়রা ভাইয়ের
মাগুরায় পৃথক অভিযানে ইয়াবা, ফেন্সিডিলসহ  গ্রেফতার ৪ মাগুরায় পৃথক অভিযানে ইয়াবা, ফেন্সিডিলসহ গ্রেফতার ৪
শ্রীপুরে অবৈধ চায়না জাল জব্দ; পুড়িয়ে ধ্বংস শ্রীপুরে অবৈধ চায়না জাল জব্দ; পুড়িয়ে ধ্বংস
মাগুরায় তেলের পাম্পে ভ্রাম্যমান আদালতের অভিযান; মামলা মাগুরায় তেলের পাম্পে ভ্রাম্যমান আদালতের অভিযান; মামলা
পাইকগাছায় আশ্রয়ণ প্রকল্পে ঘরের আড়ায় গঁলায় রশি দিয়ে যুবুকের আত্মহত্যা পাইকগাছায় আশ্রয়ণ প্রকল্পে ঘরের আড়ায় গঁলায় রশি দিয়ে যুবুকের আত্মহত্যা

আর্কাইভ