মঙ্গলবার ● ৪ মার্চ ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় দুই বছরের সাজার আসামি ১৭ বছর পলাতক থাকার পর আটক
পাইকগাছায় দুই বছরের সাজার আসামি ১৭ বছর পলাতক থাকার পর আটক
![]()
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় ১৭ বছর আত্মগোপন থেকেও রেহাই পেলনা রিপন গাজী (৪৫) নামে এক মাদক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি। সোমবার সন্ধ্যায় থানা পুলিশের এএসআই আলতাপ হোসেন নতূন বাজার থেকে তাকে গ্রেফতার করেন। সে উপজেলার গদাইপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মৃতঃ কওসার গাজী ( বুলু)’র ছেলে। পুলিশ জানিয়েছে, রিপন গাজী খুলনা জেলা যুগ্ম জজ আদালতের জি,আর-২৯৩/৮ মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি। পাইকগাছা থানার ২০০৮ সালের একটি মাদক মামলায় ২ বছর সশ্রম করাদণ্ডের পর থেকে সে এ যাবত পালাতক ছিল। থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, পাইকগাছায় রিপন গাজী (৪৫) নামে এক মাদক কারবারির খুলনা যুগ্ম জেলা জজ থেকে মাদক মামলায় ২ বছর সশ্রম কারাদণ্ড হওয়ায় ১৭ বছর পালাতক থাকার পর গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার সন্ধ্যা সাতটায় উপজেলার নতুন বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে গ্রফতারকৃত সাজাপ্রাপ্ত আসামিকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।






পাইকগাছায় ৪ লক্ষ প্রাকৃতিক চিংড়ি পোনা জব্দ ও অবমুক্ত
এক পা নেই, তবু রেহাই পেলেন না হাতুড়ি পেটা থেকে শান্তি বেগম
নড়াইলে বিএনপি নেতাকে কুপিয়ে জখম
মহম্মদপুরে দুই ইটভাটার কার্যক্রম বন্ধ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান
২৫৫ পিছ ইয়াবাসহ নারী কারবারী আটক
নড়াইলের দুর্গাপুরে জমি দখল ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন
পাইকগাছায় আওয়ামী লীগের ৫ নেতা আটক
পাইকগাছা থানা পুলিশের অভিযানে আটক ২
নড়াইলে এক সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২
নড়াইলে ভবনের ছাদ থেকে ভ্যানচালক দুই হাত বাঁধা মরদেহ উদ্ধার 