মঙ্গলবার ● ৪ মার্চ ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ৩ ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছায় ৩ ব্যবসায়ীকে জরিমানা
পবিত্র মাহে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণ রাখার লক্ষ্যে পাইকগাছার পৌর সদরে মনিটরিং এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পাইকগাছা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এসময় বিভিন্ন দোকানে দ্রব্যমূল্য তালিকা প্রদর্শন না করা, পণ্যের মোড়ক না থাকার অপরাধে ভোক্তা অধিকার নিয়ন্ত্রণ আইন, ২০০৯ এর আওতায় ৩ জন ব্যবসায়ীকে আড়াই হাজার টাকা জরিমানা প্রদান করেন। ব্যবসায়ীদের রমজানে মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য সতর্কমূলক পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে। মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দিন, খাদ্য নিয়ন্ত্রক মোঃ হাসিবুর রহমান, পেশকার মোঃ ইব্রাহিমসহ পুলিশ ও আনসার সদস্যরা।






পাইকগাছায় ৪ লক্ষ প্রাকৃতিক চিংড়ি পোনা জব্দ ও অবমুক্ত
এক পা নেই, তবু রেহাই পেলেন না হাতুড়ি পেটা থেকে শান্তি বেগম
নড়াইলে বিএনপি নেতাকে কুপিয়ে জখম
মহম্মদপুরে দুই ইটভাটার কার্যক্রম বন্ধ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান
২৫৫ পিছ ইয়াবাসহ নারী কারবারী আটক
নড়াইলের দুর্গাপুরে জমি দখল ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন
পাইকগাছায় আওয়ামী লীগের ৫ নেতা আটক
পাইকগাছা থানা পুলিশের অভিযানে আটক ২
নড়াইলে এক সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২
নড়াইলে ভবনের ছাদ থেকে ভ্যানচালক দুই হাত বাঁধা মরদেহ উদ্ধার 