রবিবার ● ৯ মার্চ ২০২৫
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় শিশু ধর্ষকের ফাঁসি চেয়ে আদালত চত্বর ঘেরাও
মাগুরায় শিশু ধর্ষকের ফাঁসি চেয়ে আদালত চত্বর ঘেরাও

মাগুরা প্রতিনিধি : মাগুরায় শিশু ধর্ষকের মুল আসামীদের ফাঁসির দাবীতে শহরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালত চত্বর ঘেরাও করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের সাধারণ শিক্ষার্থী। আজ রবিবার সকাল ১০টা বেলা ১টা পর্যন্ত মাগুরাসহ ১২টি জেলা থেকে আগত শিক্ষার্থীরা এ কর্মসূচীতে অংশ নেয়। এ সময় শহরের জর্জকোট সড়ক,কেশব মোড়ের উভয় সড়ক বন্ধ করে দেন তারা। এ সময় আদালত চত্বরে শিক্ষার্থীরা ধর্ষকের ফাঁসি ও অন্যান্য আসামীদের সর্ব্বোচ শাস্তির দাবী জানিয়ে শ্লোগান দিতে থাকে। শিক্ষার্থীদের এ দাবীর সাথের একাত্বা ঘোষনা করে জেলা আইনজীবী সমিতি,জেলা গণকমিটি,চেম্বার অব কমার্স,সপ্তক সাহিত্য চত্রু, জেলা পরিবেশক সমিতি,জেলা মহিলা পরিষদ ,সুপ্রভাত বাংলাদেশসহ নানা সামাজিক সংগঠন অংশ নেয়। পাশাপাশি এ কর্মসূচিতে মাগুরা জেলার ৪ উপজেলার নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। ৪ ঘন্টাব্যাপী শিক্ষাথী দের এ কর্মসূচীতে মাগুরা শহর প্রায় অচল হয়ে যায়। শহরে সৃষ্টি হয় তীব্র যানযট। এ সময় জেলার আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। সাধারণ শিক্ষার্থী আমিনুল ইসলাম বলেন,আজ যে মেয়েটি ধর্ষনের শিকার হয়েছে সে আমাদের বোন। আমরা আমাদের বোনের ধর্ষণকারীর সর্ব্বোচ শাস্তি ফাঁসি চাই। মুল আসামীদের সঠিক বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। আজ আমরা আদালত চত্বর ঘেরাও করলাম। পরবর্তীতে সড়কসহ আরো কঠোর আন্দোলনে যাব। শিক্ষার্থী হাসিয়ারা খাতুন হাসি বলেন,মেয়েটার উপর পারবিক নির্যাতনই শুধু করা হয়নি তাকে মেরে ফেলার কাজ করেছে নরপিচাশরা। এটা আমাদের সমাজের কলঙ্ক। তাই আমরা চাই এ ঘটনার সাথে জড়িতদের ফাঁসি দেওয়া হোক। সমাবেশে জেলা আইনজীবী সমিতির সদস্যরা বলেন,আমরা এ ঘটনার সাথে জড়িতদের সব্বোর্চ শাস্তি দাবী করছি। আমরা ভিকটিমের সাথে সব সময় আছি ও থাকবো। আমরা সুষ্টু ও নিরপেক্ষ আইনী লড়াইয়ের মাধ্যমে তাদের সর্ব্বোচ শাস্তি দাবী জানাছি। তাই দ্রুত বিচার ট্রাবুনালের মাধ্যমের তাদের বিচারের জোর দাবী করছি।






পাইকগাছায় প্রাকৃতিক উৎস থেকে আহরণ করা চিংড়ি পোনা জব্দ করে নদীতে অবমুক্ত
পাইকগাছা পূজা পরিষদের ভাবমূর্তি নষ্ট করতে বর্ধিত সভা ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ
পাইকগাছায় নামাজরত অবস্থায় তামান্নাকে কুপিয়ে গুরুতর জখম করেছে সাবেক স্বামী
মাগুরায় মাদকসহ আটক দুই; ১৫ দিনের কারাদণ্ড
সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন ডাকাত আত্মসমর্পণ করেছে
মাগুরায় অনলাইন জুয়া চক্রের সদস্য আটক; মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার
মাগুরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে চায়নাদুয়ারি জাল জব্দ; আগুনে পুড়িয়ে ধ্বংস
মাগুরায় জুয়া বিরোধী বিশেষ অভিযানে ৯ জুয়াড়ি গ্রেফতার
পাইকগাছায় কুপিয়ে জখম করা ৭০ বছরের বৃদ্ধা অবশেষে মারা গেল
পাইকগাছায় মাদকসহ আটক ২ 