মঙ্গলবার ● ১৮ মার্চ ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে হুজুরকে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ
পাইকগাছায় শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে হুজুরকে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ
খুলনার পাইকগাছায় মকতবে শিশুকে যৌন নিপীড়ণ করার অভিযোগে মকতবের হুজুর মাওলানা আবুল কাসেম শেখ (৫৫)কে গণধোলাই দিয়ে পুলিশে দিলেন এলাকাবাসী। উক্ত ঘটনায় থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মেয়ের পিতা বাদী হয়ে মামলা করেছেন। শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হুজুর মাওলানা আবুল কাসেম শেখ (৫৫) কপিলমুনি ইউনিয়ানের কাশিমনগর গ্রামের মৃত তফেল উদ্দীনের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৭ টার দিকে উপজেলার কপিলমুনি ইউপির কাসিমনগর সরদার পাড়া জামে মসজিদের ইসলামী ফাউন্ডেশনের মকতবের হুজুর মাওলানা আবুল কাসেম শেখ (৫৫) মকতবে ছেলে মেয়েদের পাঠদান করান। ঘটনার দিন মকতবের অন্যান্য শিশুদের ছুটি দিয়ে হাতের লেখা শিখানোর জন্য ৯ বছরের শিশু ভিকটিমকে রেখে দেন। ভিকটিম শিশু জানান, তাকে নানা ভাবে যৌন হয়রানি করা হয়েছে। সে তার পরিবারকে বিষয়টি জানালে, পরিবারের লোকেরা থানায় মামলা করেন। মামলা নং- ১৮। থানা অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, থানায় মামলা হয়েছে। আসামীকে আইনি প্রক্রিয়ায় জেল হাজতে পাঠানো হয়েছে।






পাইকগাছায় চাঁদাবাজি, মাদক-চুরি ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার-২২
নড়াইলে আকর্ষণীয় বিজ্ঞাপনে অনলাইন প্রতারণা, গ্রেফতার- ২
অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা; সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী
মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক
পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি
পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি
পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩
পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম 