বুধবার ● ২৬ মার্চ ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
মাগুরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মাগুরা প্রতিনিধি : মাগুরায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। আজ বুধবার প্রতুষে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। সকাল ৬ টায় শহরের নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,জেলা মুক্তিযোদ্ধা ইউনিট,জেলা সিভিল সার্জন,মাগুরা প্রেসক্লাব,জেলা আনসার ভিডিপি,জেলা ক্রীড়া অফিসসহ সকল সরকারি ও বে-সরকারি প্রতিষ্ঠান। সকাল ৯ টায় নোমানী ময়দানে এ দিবসের আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা। জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম ও পুলিশ সুপার মিনা মাহমুদা কুচকাওয়াজে সালাম বিনিময় করেন। কুচকাওয়াজে অংশ নেয় জেলা পুলিশ,আনসার ভিডিপি মাগুরা,জেলা ফায়ার সার্ভিস,জেলা কারাগার,সরকারি কলেজ বিএনসিসি,সরকারি বালিকা বিদ্যালয় গালর্স গাইড দল,জেলা রোভার স্কাউট,দুধ মল্লিক বালিকা গালর্স গাইড দল ও সরকারি শিশু পরিবার বালিকা দল । কুচকাওয়াজ শেষে অংশ নেওয়া দলকে সম্মাননা ক্রেস প্রদান করা হয়। বিকাল ৩টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয় । অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন ।






মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা
পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে
পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ
পাইকগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ
মাগুরায় শীতার্তদের জন্য কম্বল হস্তান্তর
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী 