শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
বুধবার ● ২৬ মার্চ ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় মৎস্য ব্যবসায়ীর বিরুদ্ধে উপজেলা কৃষকদল সভাপতির পাল্টা সংবাদ সম্মেলন
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় মৎস্য ব্যবসায়ীর বিরুদ্ধে উপজেলা কৃষকদল সভাপতির পাল্টা সংবাদ সম্মেলন
৩৯৮ বার পঠিত
বুধবার ● ২৬ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় মৎস্য ব্যবসায়ীর বিরুদ্ধে উপজেলা কৃষকদল সভাপতির পাল্টা সংবাদ সম্মেলন

---

 পাইকগাছায় মৎস্য ব্যবসায়ীর সংবাদ সম্মেলন পরবর্তীতে পাল্টা সংবাদ সম্মেলন করলেন উপজেলা কৃষকদের সভাপতি মেছের আলী সানা।

তিনি বুধবার বেলা সাড়ে ১২ টার উপজেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ী মোখলেছুর রহমানের আনীত অভিযোগের বিষয়ে পাল্টা বক্তব্য দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, কমিটি সদস্য তুষার কান্তি মন্ডল, কৃষকদের সাধারন সম্পাদক আবুল কাশেম,বিএনপি নেতা আঃ মজিদ গোলদার,এ্যাড, সাইফুল্লাহ সুমন,কৃষকদল নেতা সেকেন্দার আলী, আঃ রহিম,যুবদল নেতা হুরাইরা বাদসা সহ দলীয় নেতা-কর্মীরা।

লিখিত বক্তব্যে মেছের আলী সানা জানান, গত ২৪ মার্চ মৎস্য আড়ৎদারী সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে মোখলেছুর রহমানের আনীত ৫০ হাজার টাকার চাঁদা দাবী ও খুন জখমের হুমকির মনগড়া অভিযোগের কোন ভিত্তি নেই। আমার রাজনৈতিক ভর্বিষ্যত নষ্ট করতে তিনি ষড়যন্ত্রমূলক ভাবে এসব অভিযোগ করেছেন। মূলত ২১ মার্চ মুর্শিদ মৎস্য আড়ৎএ মাছ-ক্রয় বিক্রয় নিয়ে জনৈক মিজানুরের সাথে তর্ক বির্তকের জেরে মোখলেছুর ও তার ছেলে- ভাগ্নে মিজানুরকে লাঞ্ছিত করে টাকা নিয়ে নেয়। পরবর্তীতে মোখলেছ পৌর বিএনপির সাবেক নেতা মিলনের মাধ্যমে বিষয়টি মিমাংসার জন্য আমাকেও অনুনয়-বিনয় করেন।

এর প্রেক্ষিতে গত ২৩ মার্চ সালিশী সভায় মোখলেছুর ও তার ছেলে বিএনপির নামে অশ্লীল ভাষায় গালিগালাজ করে মিলনকে মারতে উদ্যত্ত হয়। এ ঘটনায় আমি পৌর বিএনপির সাবেক সদস্য সচিব, উপজেলা কমিটির সাবেক ভারঃ সম্পাদক, পৌর কমিটির সাবেক আহবায়ক পুনরায় নিস্পত্তির জন্য ভুক্তভোগী মিজানুরকে নিয়ে থানা অথবা বিএনপির অস্থায়ী কার্যালয়ে বসার অনুরোধ করেন। তার অনুরোধে সকলে সম্মত্তি দিলে উক্ত সালিশী বৈঠক ভেঙ্গে সকলে চলে যায়। পরবর্তীতে আ’লীগের দোসর মোখলেছুর আমার বিরুদ্ধে বানোয়াট অভিযোগে সংবাদ সম্মেলন করলে এর বিরুদ্ধে আমি সংবাদ সম্মেলন করছি।





আঞ্চলিক এর আরও খবর

মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা
পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে
পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ
পাইকগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত পাইকগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ
মাগুরায় শীতার্তদের জন্য কম্বল হস্তান্তর মাগুরায় শীতার্তদের জন্য কম্বল হস্তান্তর
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)