মঙ্গলবার ● ১৫ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় বৃদ্ধ পিতাকে মারধরের ঘটনায় ছেলে গ্রেফতার
পাইকগাছায় বৃদ্ধ পিতাকে মারধরের ঘটনায় ছেলে গ্রেফতার
![]()
খুলনার পাইকগাছায় বৃদ্ধ পিতাকে মারপিটের ঘটনায় অভিযুক্ত ছেলে নাজমুল গাজী(৫০) কে থানা পুলিশ গ্রেফতার করেছে। সোমবার সকালে উপজেলার দক্ষিণ সলুয়া গ্রামের নাজমুলকে তার বাসভবন থেকে গ্রেফতার করা হয়। গত ১১ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে ছেলে নাজমুল গাজী ও বৌমা মারুফা বেগম (৪৬) নামে দুই জন মিলে পিতা নওয়াব আলী(৭৪) কে বেধড়ক মারধর করে। এতে পিতা নওয়াব আলী গুরুতর আহত হন। মারধর করার এ ভিডিও সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা সমালোচনার ঝড় ওঠে। উক্ত ঘটনায় পিতা নওয়াব আলী বাদী হয়ে ছেলে ও ছেলে-বৌয়ের নামে পাইকগাছা থানায় এজাহার করলে ছেলে নাজমুলকে থানা পুলিশ গ্রেফতার করে। পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন বলেন, পিতা নওয়াব আলী বাদী হয়ে ছেলে নাজমুল গাজী ও ছেলের বউ মারুফার নামে থানায় এজাহার করলে আসামি নাজমুল গাজীকে গ্রেফতার করে মঙ্গলবার সকালে জেলহাজতে পাঠানো হয়েছে।






পাইকগাছায় জাল নোটসহ দুই নারী আটক
আ’লীগ নেতা নড়াইলের তুলারামপুর ইউপি চেয়ারম্যান গ্রেফতার
শ্যামনগরে সাংবাদিক বিলালের বাবাকে পুরোনো মামলায় গ্রেপ্তার
পাইকগাছায় ৪ লক্ষ প্রাকৃতিক চিংড়ি পোনা জব্দ ও অবমুক্ত
এক পা নেই, তবু রেহাই পেলেন না হাতুড়ি পেটা থেকে শান্তি বেগম
নড়াইলে বিএনপি নেতাকে কুপিয়ে জখম
মহম্মদপুরে দুই ইটভাটার কার্যক্রম বন্ধ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান
২৫৫ পিছ ইয়াবাসহ নারী কারবারী আটক
নড়াইলের দুর্গাপুরে জমি দখল ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন
পাইকগাছায় আওয়ামী লীগের ৫ নেতা আটক 