শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ১১ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

SW News24
বুধবার ● ৭ মে ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় ইট বোঝাই ট্রাকের ভারে কালভার্ট ভেঙ্গে খালে ;দুর্ভোগে এলাকাবাসী
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় ইট বোঝাই ট্রাকের ভারে কালভার্ট ভেঙ্গে খালে ;দুর্ভোগে এলাকাবাসী
৩৪৬ বার পঠিত
বুধবার ● ৭ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় ইট বোঝাই ট্রাকের ভারে কালভার্ট ভেঙ্গে খালে ;দুর্ভোগে এলাকাবাসী

 ---
খুলনার পাইকগাছায় ইট বোঝাই ড্রাম ট্রাকের ভারে কালভার্ট ভেঙ্গে খালে পড়েছে। ৭ মে বুধবার বিকেল ৫ টায়  উপজেলার দেলুটি ইউনিয়ানের মধুখালী বাজার ও মধুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যবর্তী স্থানে অবস্থিত কালভার্টটি একটি ইট বোঝাই ট্রাক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। তবে  ট্রাক চালক ও হেলপারের কোন ক্ষতি হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, কালভার্টটি ১৯৯০-৯১ অর্থবছরে থার্ড ফিশারিজ প্রকল্প এর আওতায় নির্মিত হয়েছিল। দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে কালভার্টটি দুর্বল হয়ে পড়েছিল। কালভার্টটি ভেঙে পড়ার ফলে মধুখালীসহ আশেপাশের ৬-৭টি গ্রামের মানুষের যাতায়াতে চরম ভোগান্তি দেখা দিয়েছে।  বিশেষ করে স্কুল শিক্ষার্থী, মৎস্য ব্যবসায়ী ও চাকরিজীবীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। স্থানীয়রা জানান, এই কালভার্টটি ছিল এলাকার প্রধান যোগাযোগ মাধ্যম, যা এখন সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দা নিশান বিশ্বাস বলেন, কালভার্টটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। আমরা বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আজকের দুর্ঘটনা তারই ফল। দেলুটির ইউপি সদস্য চম্পক বিশ্বাস বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কালভার্টটি দ্রুত মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।  আশা করি, অল্প সময়ের মধ্যেই বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা দ্রুত কালভার্টটি মেরামত বা নতুন করে নির্মাণের দাবি জানিয়েছেন, যাতে করে তাদের দৈনন্দিন জীবনযাত্রা স্বাভাবিক হয়।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছায় রিপ্রেজেন্টেটিভদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন পাইকগাছায় রিপ্রেজেন্টেটিভদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন
মাগুরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাগুরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
অপরিপক্ক লিচুতে সয়লাব মাগুরার বাজার; বাড়ছে স্বাস্থ্যগত ঝুঁকি অপরিপক্ক লিচুতে সয়লাব মাগুরার বাজার; বাড়ছে স্বাস্থ্যগত ঝুঁকি
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের ভবন নির্মাণ কাজ ত্বরান্বিত হচ্ছে পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের ভবন নির্মাণ কাজ ত্বরান্বিত হচ্ছে
শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ
পাইকগাছায় চাঁদখালী ইউপি’র সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জোয়াদার রসুল বাবু মৃত্যু বরণ করেছে পাইকগাছায় চাঁদখালী ইউপি’র সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জোয়াদার রসুল বাবু মৃত্যু বরণ করেছে
শ্রীপুরে নিম্নমানের ইট দিয়ে চলছে এইচবিবি রাস্তা নির্মাণের কাজ শ্রীপুরে নিম্নমানের ইট দিয়ে চলছে এইচবিবি রাস্তা নির্মাণের কাজ
মাগুরায় সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় ও সহযোগিতা জোরদারকরণ শীর্ষক সেমিনার মাগুরায় সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় ও সহযোগিতা জোরদারকরণ শীর্ষক সেমিনার
পাইকগাছার ফায়ার সার্ভিস স্টেশন ও বিদ্যুতের গ্রীড উপকেন্দ্রের জায়গা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ পাইকগাছার ফায়ার সার্ভিস স্টেশন ও বিদ্যুতের গ্রীড উপকেন্দ্রের জায়গা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ
মাগুরায় মেডিকেল কলেজের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত মাগুরায় মেডিকেল কলেজের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

আর্কাইভ