বুধবার ● ৭ মে ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরা জেলা ক্রীড়া কর্মকর্তা অনামিকা দাসের মৃত্যু
মাগুরা জেলা ক্রীড়া কর্মকর্তা অনামিকা দাসের মৃত্যু

মাগুরা প্রতিনিধি ঃ মাগুরা জেলা ক্রীড়া কর্মকর্তা অনামিকা দাস (৩৩) মারা গেছেন। বুধবার দুপুর ১টার দিকে মৃত অবস্থায় তাঁকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আনা হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় অসুস্থ্য অবস্থায় তাঁকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরিবার ও জেলা ক্রীড়া অফিস সূত্রে জানা গেছে, পদাধিকার বলে অনামিকা দাস মাগুরা জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিবের দায়িত্বে ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় স্টেডিয়ামের সম্মেলন কক্ষে জেলা ক্রীড়া সংস্থার একটি বৈঠক ছিল। জেলা প্রশাসকের সভাপতিত্বে ওই বৈঠক চলাকালীন অজ্ঞান হয়ে পড়েন অনামিকা দাস। তখন তাঁকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তির পর তাঁকে বেশকিছু পরীক্ষা করার পরামর্শ দেন চিকিৎসক। তবে প্রাথমিক চিকিৎসা নিয়ে রাতেই ওই কর্মকর্তা বাসায় ফিরে যান। সকালেও তিনি একদফা হাসপাতালে গিয়েছিলেন কিছু পরীক্ষা করাতে। এরপর আবার বাসায় ফিরে আসেন।
মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক মহসিন উদ্দিন বলেন, দুপুর ১টার দিকে মৃত অবস্থায় তাঁকে হাসপাতালে আনা হয়। মঙ্গলবার রাতে অজ্ঞান অবস্থায় প্রথম তাঁকে হাসপাতালে আনা হয়। তখন তাঁকে ভর্তি করা হয়েছিল। উপসর্গ দেখে চিকিৎসকদের ধারণা তিনি ব্রেইন স্টোকের কারণে মারা গেছেন।
অনামিকা দাস রাজবাড়ি জেলার বানিবহ গ্রামের নির্মল কুমার দাসের মেয়ে। ২০১৯ সালে জেলা ক্রীড়া কর্মকর্তা হিসেবে মাগুরায় কর্ম জীবন শুরু করেন। চাকরি শুরুর পর থেকে একটানা তিনি মাগুরাতেই কর্মরত ছিলেন। তাঁর স্বামী কৌশিক কুমার দাস খুলনায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। এই দম্পতির ২ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।






নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত
পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮; আহত ৪৯
পাইকগাছায় সরকারি রাস্তার পাশের ইজারার স্থাপনা সরিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা
নড়াইলে গা ঘেষে মসজিদ-মন্দিরের অবস্থান, সম্প্রীতির বন্ধনে প্রায় ৪৫ বছর ধরে চলছে দুর্গোৎসব
মাগুরায় আর্থিক অনুদানের চেক বিতরণ
পাইকগাছায় দুর্গা পূজা উপলক্ষে অসহায় হিন্দু জনগোষ্ঠীর মাঝে শাড়ী বিতারণ
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের বিভিন্ন মন্দির পরিদর্শন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ 