শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

SW News24
শুক্রবার ● ২৬ আগস্ট ২০১৬
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় আমড়ার বাম্পার ফলন
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় আমড়ার বাম্পার ফলন
১০০০ বার পঠিত
শুক্রবার ● ২৬ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় আমড়ার বাম্পার ফলন

---

প্রকাশ ঘোষ বিধান ॥

পাইকগাছায় আমড়ার বাম্পার ফলন হয়েছে। টক-টক, মিষ্টি-মিষ্টি মুখরোচক ও সুস্বাধু ফল আমড়া ছোট-বড় সকলের কাছে প্রিয়। আমড়ার কথা ভাবলেই জিব্বায় জল এসে যায়। পুষ্টিকর ফল আমড়ার চাহিদা দিন দিন বাড়ছে। হাঁট-বাজারে খুচরা ও পাইকারি বিক্রি হচ্ছে, তা ছাড়াও পথে-ঘাটে কাঁচা আমড়া মশলা দিয়ে বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, উপজেলার উপকূলের লবণাক্ত এলাকার ১০টি ইউনিয়নের মধ্যে উচু এলাকা গদাইপুর, হরিঢালী, কপিলমুনিতে বেশী আমড়ার আবাদ হয়। তাহা ছাড়া রাড়–লী পৌরসভা সহ কয়েকটি ইউনিয়নে সামান্য কিছু আমড়া গাছ রয়েছে। চলতি মৌসুমে আমড়ার বাম্পার ফলন হয়েছে। এলাকার চাহিদা পুরণ হয়েও বিভিন্ন জেলায় আমড়া সরবরাহ হচ্ছে। আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র মাসে আমড়া ব্যাপারীরা বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে গাছ চুক্তি আমড়া ক্রয় করেন। এ সব ব্যাপারীরা এলাকার বিভিন্ন আড়তে আমড়া বিক্রি করেন। আর আড়তদাররা বিভিন্ন মোকাম ও জেলাতে আমড়া চালান করেন। উপজেলা কৃষি অফিস সূত্রে আরো জানাযায়, আমড়ার বাগান তৈরী বা চাষ করা খুবই সহজ। রোদেলা স্থানে উচু আইল করে সারিবদ্ধ ভাবে রোপন করে আমড়া আবাদ করা যায়। রোপনকৃত গাছ থেকে ৩/৪ বছরের মধ্যে ফল পাওয়া যায়। কিছু কিছু গাছে বারো মাস আমড়া ধরে। এ এলাকায় দুইটি জাতের আমড়া আবাদ হচ্ছে, দেশী জাত ও হাইব্রিড জাত। দেশী জাত বীজ থেকে ও হাইব্রিড জাত কলম করে চারা উৎপাদন করা হয়। হাইব্রিড জাতের আমড়ার চারা রোপনে ১ বছর পর থেকে ফলন পাওয়া যায়। হাইব্রিড জাতের গাছ খুব বড় হয় না। চারা রোপনের  সময় দানাদার সার ও কীটনাশক প্রয়োগ করলে গাছ রোগমুক্ত থাকে। এছাড়া বর্ষা মৌসুমে এক ধরণের লেদা পোকা গাছের পাতা খেয়ে গাছ পাতা শুন্য করে ফেলে। গাছে মুকুল আসার আগে ১৫ দিন পর পর কীটনাশক প্রয়োগ করলে লেদা পোকার আক্রমন থেকে নিরাপদ থাকে।

আমড়া একটি উৎকৃষ্ট মানের ফল। দেশে উৎপাদিত একাধিক ভিটামিন মুক্ত ফলের মধ্যে আমড়াও একটি। অভিজ্ঞ চিকিৎসকের কাছ থেকে জানাযায়, এ বি সি, ক্যালসিয়াম, ফসফরাস, লৌহ সহ প্রভূতি প্রয়োজনীয় ভিটামিন সমৃদ্ধ ফল আমড়া। আমড়ার ইংরেজি নাম গোল্ডেন অ্যাপেল। আমড়া কাঁচা ও রান্না করে বিভিন্ন পদ তৈরী করে খাওয়া যায়। আমড়া তৈরী চাটনি খুবই মুখরোচক। খেতে খুবই সুস্বাদু ও মিষ্টিকর। দেশে-বিদেশে সবার কাছে আমড়া জনপ্রিয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম জানান, চলতি মৌসুমে পাইকগাছায় আমড়ার বাম্পার ফলন হয়েছে। নিঃসন্দেহে আমড়া একটি গুরুত্বপূর্ণ অর্থকারী ফসল। এ অঞ্চলের আমড়া চাষীদের আমড়ার চারা লাগানোর জন্য উৎসাহিত করা হচ্ছে। ফলন বৃদ্ধির ও রোগ বালাই দমনের জন্য কৃষি অফিস থেকে বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে।





কৃষি এর আরও খবর

দেশীয় প্রজাতির মাছ চাষে ইন্দ্রজিতের নতুন দৃষ্টান্ত দেশীয় প্রজাতির মাছ চাষে ইন্দ্রজিতের নতুন দৃষ্টান্ত
শ্রীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান; কৃষকদের মাঝে ডিজেল বিক্রির নির্দেশ শ্রীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান; কৃষকদের মাঝে ডিজেল বিক্রির নির্দেশ
পাইকগাছায় পাট চাষীদের মধ্যে বিনামূল্যে পাট বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে পাইকগাছায় পাট চাষীদের মধ্যে বিনামূল্যে পাট বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে
মাগুরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোধন মাগুরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোধন
চলতি ইরি- বোরো মৌসুম মাগুরায় তেল সংকটে সেচ ব্যাহত; বিপাকে কৃষক চলতি ইরি- বোরো মৌসুম মাগুরায় তেল সংকটে সেচ ব্যাহত; বিপাকে কৃষক
মাশরুমে ভাগ্য বদল তরুণ উদ্যোক্তা মহাইমিনের মাশরুমে ভাগ্য বদল তরুণ উদ্যোক্তা মহাইমিনের
মাগুরায় খাল খননের উদ্বোধন  কৃষক বাঁচলে দেশ বাঁচবে  - সংস্কৃতি মন্ত্রী, নিতাই রায় চৌধুরী মাগুরায় খাল খননের উদ্বোধন কৃষক বাঁচলে দেশ বাঁচবে - সংস্কৃতি মন্ত্রী, নিতাই রায় চৌধুরী
পাইকগাছায় নাবার খাল পুনঃ খনন কাজ উদ্ভোধন করা হয়েছে পাইকগাছায় নাবার খাল পুনঃ খনন কাজ উদ্ভোধন করা হয়েছে
মাগুরার শ্রীপুরে পেঁয়াজ ঘরে তুলতে ব্যস্ত কৃষক মাগুরার শ্রীপুরে পেঁয়াজ ঘরে তুলতে ব্যস্ত কৃষক
মহম্মদপুরে ভিয়েতনামী সরিষা চাষে তামজিদের সাফল্য মহম্মদপুরে ভিয়েতনামী সরিষা চাষে তামজিদের সাফল্য

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)