শনিবার ● ১৭ মে ২০২৫
প্রথম পাতা » অপরাধ » খুলনায় ট্যাংকলরি-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
খুলনায় ট্যাংকলরি-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
খুলনায় তেলবাহী ট্যাংকলরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। ১৭ মে শনিবার সকাল সোয়া ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া উপজেলার ফায়ার সার্ভিস অফিসের সামনে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে মাহিন্দ্রাচালক ও দুইজন যাত্রী রয়েছেন। কয়রা থেকে খুলনা যাওয়ার পথে ডুমুরিয়া তেলবাহী ট্যাঙ্কারের সাথে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে কয়রা সদরের মসজিদ ই আবু বকর(রাঃ) এর ইমাম হাফেজ মঈনুল ইসলাম, আঃ রশিদ ও মাহিন্দ্রা ড্রাইভার মারা গেছেন।
ডুমুরিয়ার খর্নিয়া হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শিমুল মন্ডল বলেন, ডুমুরিয়া ফায়ার সার্ভিসের সামনে খুলনাগামী মাহিন্দ্রার সঙ্গে খুলনা থেকে চুকনগরগামী তেলবাহী ট্যাংকলরির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হন। নিহতদের মধ্যে মাহিন্দ্রাচালক ও ২ যাত্রী রয়েছেন। এ ঘটনায় আরও ৩/৪ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।






মাগুরায় ইউনিয়ন বিএনপি সভাপতিকে কুপিয়ে জখম
নড়াইলের পূর্বকলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে বাড়ি নির্মাণের প্রতিবাদে মানবববন্ধন
শ্রীপুরের বরিশাট গ্রামে একই রাতে ৫টি গরু ও ১টি খাসি ছাগল চুরি!
পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত
পাইকগাছায় জাল জালিয়াতির মাধ্যমে গ্রাম পুলিশে চাকরি; ছয় বছরের কারাদণ্ড
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় প্রান গেল পাইকগাছার দুই ভায়রা ভাইয়ের
মাগুরায় পৃথক অভিযানে ইয়াবা, ফেন্সিডিলসহ গ্রেফতার ৪
শ্রীপুরে অবৈধ চায়না জাল জব্দ; পুড়িয়ে ধ্বংস
মাগুরায় তেলের পাম্পে ভ্রাম্যমান আদালতের অভিযান; মামলা
পাইকগাছায় আশ্রয়ণ প্রকল্পে ঘরের আড়ায় গঁলায় রশি দিয়ে যুবুকের আত্মহত্যা 