শনিবার ● ১৭ মে ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » মাগুরায় গণফোরামের সদস্য সংগ্রহ কর্মসূচীর উদ্বোধন
মাগুরায় গণফোরামের সদস্য সংগ্রহ কর্মসূচীর উদ্বোধন

মাগুরা প্রতিনিধি : “গণতন্ত্র,আইনের শাসন,মৌলিক মানবাধিক ও ভোটাধিকার প্রতিষ্টাএবং বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আসুন সবাই ঐক্যবদ্ধ হই”এ শ্লোগান নিয়ে মাগুরা জেলা গণফোরামের আয়োজনে সদস্য সংগ্রহ কর্মসূচী-২৫ এর শুভ উদ্বোধন হয়েছে । আজ শনিবার সকাল ১১টায় শহরের সৈয়দ আতর আলী গনগ্রন্থাগারে এ কর্মসূচীর আয়োজন করে গণফোরাম মাগুরা জেলা শাখা । এ সদস্য সংগ্রহ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডা.মো.মিজানুর রহমান। অনুষ্ঠানে গণফোরাম মাগুরা জেলা শাখার আহবায়ক এম হামিদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি পরিষদের সদস্য মোশতাক আহমেদ ও এডভোকেট সেলিম আকবর। সভায় মাগুরা সদর ,শালিখা,শ্রীপুর ও মহম্মদপুর উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় গণফোরামকে আরো শক্তিশালি করেতে তৃণমুল নেতাকর্মীদের মাঠ পর্যায়ে ঐক্যবদ্ধ কাজ করার আহবান জানানো হয়। তাছাড়া সদস্য সংগ্রহের জন্য ওয়ার্ড,থানা ,ইউনিয়ন,উপজেলা ও জেলা পর্যায়ে সকল নেতাকর্মীদের মাঝে ফরম বিতরণের কাজ শুরু করা হয়।






শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ
পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী খুলনায় আগমন সফল করার লক্ষে পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা
মাগুরায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ
মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; শোকের আবহ
লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 