শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ২৭ মে ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় ভূমি মেলা উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় ভূমি মেলা উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
১৯২ বার পঠিত
মঙ্গলবার ● ২৭ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় ভূমি মেলা উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

---
মাগুরা প্রতিনিধি : মাগুরায় ভূমি মেলা উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে ।এবারের প্রতিপাদ্য বিষয়, নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি।
মঙ্গলবার  দুপুরে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভূমি মেলা  উপলক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহবুবুল রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মোঃ অহিদুল ইসলাম জেলা প্রশাসক, মাগুরা। বিশেষ অতিথি সিভিল সার্জন ডা: মো: শামীম কবির । এ সময় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশ,মাগুরা জেলা শাখার আমির এম বি বাকের, মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মাগুরা জেলা শাখার সদস্য সচিব মো: হোসাইনসহ জামায়াত -বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী, গণমাধ্যম কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। সেমিনারে বিশেষ বক্তা: হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মো. রাজিব হোসেন ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, মাগুরা। এসময় তিনি ভূমি সেবা অটোমেশন: বিদ্যমান চ্যালেঞ্জসমূহ ও উত্তরণের পথ নকশার উপরে ভিজ্যুয়াল প্রেজেন্টেশন তুলে ধরেন। প্রেজেন্টেশনের মাধ্যমে তিনি বলেন, ভূমি অফিসে গিয়ে যাতে ভোগান্তির শিকার না হতে হয় এজন্য ঘরে বসেই অনলাইনের মাধ্যমে নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন আবেদন করা যাবে। তিনি আরো বলেন নামজারি করতে যত বড় দাগের জমি হোক এবং যত মূল্যের জমিই হোক  সরকারি খরচ মাত্র ১১৭০ টাকা হলেও অনেকেই দালালের খপ্পরে পড়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তাই নিজেদেরকে সচেতন হতে হবে। মাগুরায় ২৫ মে শনিবার থেকে শুরু হওয়া ভূমি মেলা চলবে  বুধবার ২৮ মে পর্যন্ত চলবে।





আঞ্চলিক এর আরও খবর

শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮শত মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮শত মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ
মাগুরায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে পুষ্পস্তবক  অর্পণ ও আলোচনা সভা মাগুরায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা
পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত পাইকগাছা পূজা উদযাপন পরিষদের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
শ্রীপুরের চাকদাহ গ্রামের রাস্তার বেহাল দশা; জনদুর্ভোগে  গ্রামবাসী শ্রীপুরের চাকদাহ গ্রামের রাস্তার বেহাল দশা; জনদুর্ভোগে গ্রামবাসী
পাইকগাছায় আমুরকাটা কমিউনিটি ক্লিনিক ভেঙে পড়েছে পাইকগাছায় আমুরকাটা কমিউনিটি ক্লিনিক ভেঙে পড়েছে
মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড.অনুরাধা ভদ্রর পাইকগাছাস্থ লোনাপানি কেন্দ্র পরিদর্শন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড.অনুরাধা ভদ্রর পাইকগাছাস্থ লোনাপানি কেন্দ্র পরিদর্শন
পাইকগাছায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত পাইকগাছায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
প্রবল বর্ষণে  শালিখার শতখালীতে  ব্রীজভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন্; বিপাকে ৫ গ্রামের মানুষ প্রবল বর্ষণে শালিখার শতখালীতে ব্রীজভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন্; বিপাকে ৫ গ্রামের মানুষ

আর্কাইভ