মঙ্গলবার ● ২৭ মে ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় কারাবন্দীদের মাঝে মৌসুমি ফল বিতরণ
মাগুরায় কারাবন্দীদের মাঝে মৌসুমি ফল বিতরণ

মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলা কারাগারে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী ও মানবিক আয়োজন মৌসুমি ফল উৎসব। জেলা কারা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এ উৎসবে ৪৩৫ জন কারাবন্দীর মাঝে মৌসুমী ফল লিচু, আম ও কাঁঠাল বিতরণ করা হয়। কারাগারের সুপারিনটেনডেন্ট. মহিউদ্দিন হায়দার জানান, “কারাবন্দীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার অংশ হিসেবে এ উৎসবের আয়োজন করা হয়েছে। মৌসুমি ফল প্রাপ্তিতে তারা আনন্দিত হয়েছেন এবং এতে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় কারাগারের ভেতরে। “ফল বিতরণ কার্যক্রমে কারা কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বন্দিদের আত্নীয় স্বজনের নিকট বিষয়টি দারুণ সাড়া ফেলে এবং সকলে এ কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে । তারা বলেন, এ ধরনের উদ্যোগ বন্দিদের মধ্যে ইতিবাচক মনোভাব গঠনে সহায়ক ভূমিকা রাখে এবং পুনর্বাসন প্রক্রিয়াকে গতিশীল করে। অনুষ্ঠানে বন্দীদের অনেকে জানান, দীর্ঘ সময় পর তারা এমন আয়োজন পেয়ে অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। ফল উৎসবটি তাদের মাঝে ভিন্নধর্মী অনুভূতি ও উৎসাহের সঞ্চার করেছে।
উল্লেখ্য, মাগুরা জেলা কারাগার ইতিপূর্বেও নানা সামাজিক ও মননশীল কার্যক্রমের মাধ্যমে কারাবন্দিদের মানবিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই ফল উৎসব তারই একটি প্রাঞ্জল দৃষ্টান্ত।






শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা
পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ ঝুঁকিপূর্ণ
নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন
নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা
নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
খুলনার সেই সবুজ মাংস রহস্যের অবসান; ল্যাব রিপোর্টে মিলল কারণ
পাইকগাছায় নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মাগুরায় সংযোগ সড়ক নেই, পড়ে আছে সেতু
পাইকগাছা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ 