মঙ্গলবার ● ৩ জুন ২০২৫
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী
পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী
পাইকগাছায় শিশু থেকে প্রবীন পুষ্টিকর খাবার সর্বজনীন এই প্রতিপাদ্য’র আলোকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ৩ জুন মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও উপজেলা স্বাস্থ্য বিভাগ কর্তৃক আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবর রহমান। সপ্তাহ ব্যাপী পুষ্টি সপ্তাহের কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, মেডিকেল অফিসার ডাঃ শাকিলা আফরোজ। এসময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জুনিয়র কনসালটেন্ট গাইনী চিকিৎসক ডাঃ সুজন কুমার সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, মেডিকেল অফিসার জহিরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ একরামুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মন্ডল, সহকারী অধ্যাপক আব্দুল আলীম, প্রভাষক আবু রাসেল কাগজী, প্রেসক্লাব পাইকগাছা এর সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, অফিস সহকারী মোঃ সরোয়ার হোসেন, দেব্রত সরকার, সিনিয়র স্টাফ নার্স হামিদা খাতুন সহ শিক্ষার্থী বৃন্দ। অনুষ্ঠান শেষে পুষ্টি সপ্তাহের উপর আয়োজিত কুইজ, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও গাছের চারা বিতরণ করা হয়।






মাগুরা হাসপাতালে রোগীর চাপ বেড়েছে ; ছাড়িয়েছে ৭০০
পাইকগাছা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক
পাইকগাছায় জলাতঙ্ক প্রতিরোধে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত
মাগুরায় চিকিৎসকদের ডেঙ্গু চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান উদ্বোধন
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পান-সুপারি বন্ধে সচেতনতামূলক অভিযান
পাইকগাছায় লস্কর ইউপিতে ফ্রি চক্ষু ক্যম্পে ৫ শত চক্ষুরোগী পেল চিকিৎসা সেবা
উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন 