বৃহস্পতিবার ● ১২ জুন ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন
মাগুরায় বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন

মাগুরা প্রতিনিধি:- মাগুরা সদরের শিমুলিয়ায় বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকাল ১১ টায় ৩৪টি বাফার গুদাম নির্মাণ প্রকল্প বিসিআইসির আয়োজনে, মাগুরায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাফার গুদামের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মোঃ ওবায়দুর রহমান।
শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিসিআইসি চেয়ারম্যান মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা বিএনপি’র আহ্বায়ক আলী আহমেদ, জেলা জামায়াতের আমির এম বি বাকের, জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলার বিশিষ্ট রাজনৈতিক-সামাজিক ব্যক্তিবর্গ, সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
মাগুরায় বিসিআইসির বাফার গুদাম প্রকল্পে ৬৬ কোটি টাকা ব্যয়ে ১৮ মাসের মধ্যে কার্যক্রম শেষ করতে ঠিকাদারী প্রতিষ্ঠানকে জোরালো ভাবে বলা হয়েছে।
শিল্প মন্ত্রণালয়ের সচিব জানান, দেশে মাত্র একটি সার কারখানা চালু রয়েছে যা ঘোড়াশালে অবস্থিত । বাকি কারখানাগুলো বন্ধ রয়েছে, পূর্ণাঙ্গভাবে কোন কারখানা চালু নেই। সার কারখানার মূল কাঁচামাল গ্যাস। বিদ্যুৎ উৎপাদনে গ্যাস দিতে গিয়ে কারখানাগুলোতে সরকার গ্যাস দিতে পারছে না। শিল্প মন্ত্রণালয়ের অধীনে সারা বাংলাদেশের সকল শিল্প কারখানা সরজমিনে দেখার পরিকল্পনা রয়েছে সরকারের এই উচ্চপদস্থ কর্মকর্তা।






মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান
মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন
পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন
পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা
পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে
মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা
সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম 