শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

SW News24
শুক্রবার ● ১৩ জুন ২০২৫
প্রথম পাতা » অপরাধ » লোহাগড়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ !
প্রথম পাতা » অপরাধ » লোহাগড়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ !
২৭৬ বার পঠিত
শুক্রবার ● ১৩ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লোহাগড়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ !

---
নড়াইল প্রতিনিধি ;  পারিবারিক কলহের জেরে নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ জুন) দুপুরে গৃহবধূ সালমা আক্তারের (৩০) মরদেহ বসতঘরের সামনে কচুবাগানের মধ্যে ফেলে রাখা অবস্থায় উদ্ধার করে পুলিশ। তার গলায় ওড়না পেচানো ছিল।

অভিযোগ রয়েছে, গৃহবধূ সালমার স্বামী শহিদুল ইসলাম তাকে শ^াসরোধে হত্যা করে পালিয়ে গেছে। শহিদুল লোহাগড়ার লাহুড়িয়া ইউনিয়নের ডহরপাড়া গ্রামের সালাম মোল্যার ছেলে। সালমা গাছবাড়িয়া গ্রামের সাইদুর রহমানের মেয়ে।

পুলিশ ও সালমার পরিবার জানায়, সালমা গাছবাড়িয়া গ্রামে বাবার বাড়ির পাশে ঘর বেঁধে বসবাস করতেন। বৃহস্পতিবার রাতে সালমার স্বামী শহিদুল ওই বাড়িতে আসেন। এরপর তাদের মধ্যে কলহের জের ধরে সালমাকে শ^াসরোধে হত্যা করে তার মরদেহ ঘরের পাশে ফেলে পালিয়ে যায় স্বামী শহিদুল।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঘরের পাশে সালমার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন তার বাবার বাড়ির লোকজন।

লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম জানান, সালমার মরদেহের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।





অপরাধ এর আরও খবর

মাগুরায় ইউনিয়ন বিএনপি সভাপতিকে কুপিয়ে জখম মাগুরায় ইউনিয়ন বিএনপি সভাপতিকে কুপিয়ে জখম
নড়াইলের পূর্বকলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে বাড়ি নির্মাণের প্রতিবাদে মানবববন্ধন নড়াইলের পূর্বকলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে বাড়ি নির্মাণের প্রতিবাদে মানবববন্ধন
শ্রীপুরের বরিশাট গ্রামে একই রাতে  ৫টি গরু ও ১টি খাসি ছাগল চুরি! শ্রীপুরের বরিশাট গ্রামে একই রাতে ৫টি গরু ও ১টি খাসি ছাগল চুরি!
পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত
পাইকগাছায় জাল জালিয়াতির মাধ্যমে গ্রাম পুলিশে চাকরি; ছয় বছরের কারাদণ্ড পাইকগাছায় জাল জালিয়াতির মাধ্যমে গ্রাম পুলিশে চাকরি; ছয় বছরের কারাদণ্ড
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় প্রান গেল পাইকগাছার দুই ভায়রা ভাইয়ের দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় প্রান গেল পাইকগাছার দুই ভায়রা ভাইয়ের
মাগুরায় পৃথক অভিযানে ইয়াবা, ফেন্সিডিলসহ  গ্রেফতার ৪ মাগুরায় পৃথক অভিযানে ইয়াবা, ফেন্সিডিলসহ গ্রেফতার ৪
শ্রীপুরে অবৈধ চায়না জাল জব্দ; পুড়িয়ে ধ্বংস শ্রীপুরে অবৈধ চায়না জাল জব্দ; পুড়িয়ে ধ্বংস
মাগুরায় তেলের পাম্পে ভ্রাম্যমান আদালতের অভিযান; মামলা মাগুরায় তেলের পাম্পে ভ্রাম্যমান আদালতের অভিযান; মামলা
পাইকগাছায় আশ্রয়ণ প্রকল্পে ঘরের আড়ায় গঁলায় রশি দিয়ে যুবুকের আত্মহত্যা পাইকগাছায় আশ্রয়ণ প্রকল্পে ঘরের আড়ায় গঁলায় রশি দিয়ে যুবুকের আত্মহত্যা

আর্কাইভ