শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

SW News24
শনিবার ● ১৪ জুন ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » নড়াইলে যুবদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও সংবাদ সম্মেলন
প্রথম পাতা » রাজনীতি » নড়াইলে যুবদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও সংবাদ সম্মেলন
২৫৪ বার পঠিত
শনিবার ● ১৪ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে যুবদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও সংবাদ সম্মেলন

---
নড়াইল প্রতিনিধি ; যুবলীগ নেতা এখন ইউনিয়ন যুবদলের সদস্য সচিব! এমন অভিযোগ করেছেন পদবঞ্চিত যুবদলের ত্যাগী নেতাকর্মীরা। এই অভিযোগে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে নড়াইল সদরের মির্জাপুর বাজার এলাকায় এসব কর্মসূচী অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন-জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক আবিদ হোসেন, সদর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মনির হোসেন ও রুমান বিল্লাহ, যুবলীগ নেতা শেখ সাদ্দাম হোসেন, আনিচুর রহমান শেখ, ইকবাল হোসেন, মোকাররম হোসেন, তুফান মীর, রমজান মোল্যা, হাসান শেখ, সাব্বির হোসেন, উজ্জল সমাদ্দারসহ অনেকে।

তাদের অভিযোগ, ২০২১ সালে নড়াইল সদরের বিছালী ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই কর্মী সম্মেলনে ত্যাগী নেতাদের নিয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। তবে, রাজনৈতিক প্রতিকূল পরিবেশ থাকায় যথাসময়ে কমিটি গঠিত হয়নি। এরপর ৫ আগস্ট পরবর্তী সময়ে অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। তবে, হঠাৎ করে গত ৫ জুন সদর উপজেলা যুবদলের আহবায়ক আরিফুল আকবর মিল্টন ও সদস্য সচিব তরিকুল ইসলাম পিয়াল স্বাক্ষরিত বিছালী ইউনিয়ন যুবদলের কমিটি দেখে হতবাক হন স্থানীয় নেতাকর্মীরা।

এই কমিটিতে ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি হাবিবুর রহমানের ভাই আওয়ামী লীগ পরিবারের সদস্য এসএম কামাল হোসেনকে আহবায়ক এবং যুবলীগ নেতা হাসানুর রহমানকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিতে ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানকে ইউনিয়ন যুবদলের যুগ্মআহবায়ক, যুবলীগ নেতা শেখ ইমরান হোসেন ও স¤্রাট বিশ^াস, স্বেচ্ছাসেবক লীগ নেতা আমিনুর রহমান মল্লিক, আ’লীগ নেতা মকিনুজ্জামান মকিনকে যুবদলের কমিটিতে রাখা হয়েছে।

ঘোষিত নতুন কমিটিতে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের ঠাঁই দেয়ার ফলে যুবদলের ত্যাগী নেতাকর্মীরা বাদ পড়েছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। অবিলম্বে এ কমিটি বাতিলের দাবি জানান তারা।

এদিকে সদর উপজেলা যুবদলের আহবায়ক আরিফুল আকবর মিল্টন ও সদস্য সচিব তরিকুল ইসলাম পিয়াল দাবি করে বলেন, বিছালী ইউনিয়ন যুবদলের কমিটিতে আ’লীগ, যুবলীগ বা স্বেচ্ছাসেবক লীগের কোনো নেতাকর্মীকে ঠাঁই দেয়া হয়নি। আমাদের নামে অপপ্রচার চালানো হচ্ছে।





রাজনীতি এর আরও খবর

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম
স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা
মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও  গণমিছিল মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও গণমিছিল
মাগুরায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল মাগুরায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পিকে গণসংবর্ধনা প্রদান পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পিকে গণসংবর্ধনা প্রদান
দীর্ঘ ১৭ বছর পর গনতান্ত্রিক জাতীয় সংসদ চালু হওযায় সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর পর গনতান্ত্রিক জাতীয় সংসদ চালু হওযায় সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত

আর্কাইভ