রবিবার ● ২২ জুন ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » বৈষম্য বিরোধী আন্দোলনে আহতের মামলায় বিএনপির নেতা-কর্মীদের নাম থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বৈষম্য বিরোধী আন্দোলনে আহতের মামলায় বিএনপির নেতা-কর্মীদের নাম থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাগুরা প্রতিনিধি; ২০২৪ সালের জুলাই-আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনে আহত মাগুরার শ্রীপুর উপজেলার দরিবিলা গ্রামের সোহেল রানার মামলায় বিএনপির নেতা-কর্মীসহ শিক্ষক, ডাক্তার, ব্যবসায়ীসহ নিরীহ ব্যক্তিদের নাম থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগিরা। রবিবার দুপুরে মাগুরা প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ভূক্তভোগি জয়নাল হোসেন টোটন, সোহাগ ম-ল, উত্তম অধিকারী ও পরিমল ডাক্তার জানান, মামলার বাদী সোহেল রানাকে আমরা চিনিও না। আর যে মামলায় আমাদের আসামী করা হয়েছে এ ঘটনাটি ঘটেছে ঢাকার মহম্মদপুরে। উত্তম অধিকারী জানান, আমাকে বিভিন্ন সময়ে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক মাসুদ মজুমদার নানা কারণে টাতা চেয়ে আসছিলো। আমি তাকে টাকা না দেওয়ায় আমাকে এ মামলায় জড়ানো হয়েছে। আরেক ভূক্তভোগি পরিমল ডাক্তার জানান, আমরা চারজনে শ্রীপুরে সার্জিকাল ক্লিনিক নামে একটি ক্লিনিক চালাতাম। একপর্যায়ে একজন অংশীদার তার অংশ বিক্রি করে চলে যায়। কিন্তু পরবর্তীতে তিনি আবার ফিরে এসে মালিকানা দাবি করে। তিনি তার অযৌক্তিক দাবি না মানলে মাসুদ মজুমদার তার উল্টো ১৫ লাখ টাকা চায়। সেই টাকা না দেওয়ায় এই মামলায় তাকে আসামী করা হয়েছে। আমি তার বিচার দাবি করছি।
এ মামলার বাদী সোহেল রানা গত বৃহস্পতিবার জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদের কাছে ভিডিও বক্তব্য দেন। সেখানে সোহেল রানা এ মামলায় আসামীদের নাম দেননি বলে জানান, ফেসবুকসহ নানা সামাজিক যোগাযোগ মাদ্যমে তার এ বক্তব্য ছড়িয়ে পড়লে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। পরে জেলা কমিটি মাসুদ মজুমদারেকে দল থেকে বহিষ্কার করে।
সংবাদ সমেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ারদার ও সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন। উপস্থিত ছিলেন মাগুরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদৃৃুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ শ্রীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে এই মামলার ২৮ জন আসামী ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।






পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ 