বৃহস্পতিবার ● ২৬ জুন ২০২৫
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় প্রান্তিক চাষীদের মাঝে নারকেল চারা বিতরণ
পাইকগাছায় প্রান্তিক চাষীদের মাঝে নারকেল চারা বিতরণ
পাইকগাছায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মুল্যে নারকেল চারা বিতরণ করা হয়েছে। ২৪-২৫ অর্থ বছরে নারকেলের চারা আবাদ এবং উৎপাদন বৃদ্ধিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নে বিনা মুল্যে নারকেল চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে কৃষি অফিসে পাইকগাছা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩৫০ জন কৃষক-কৃষানী এবং ৫০টি প্রতিষ্ঠানে ৫টি করে মোট ২২৫০টিনারকেলের চারা বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসার একরামুল হোসেন এর সঞ্চালনায় নারকেল চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা সৈকত মল্লিক, উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষক-কৃষানীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, উপকূলীয় পাইকগাছার লবনাক্ত এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করতে লবণ সহিষ্ণু বিভিন্ন প্রজাতির চারার মধ্যে নারকেল চারা অন্যতম। সে কারনে সরকার এঅঞ্চলের জন্য নারকেল চারা বরাদ্ধ দিয়েছে। আপনারা চারাগুলো লাগিয়ে পরিচর্যা করবেন।






পাইকগাছায় আমন চাষিদের জন্য আশীর্বাদ হয়ে এলো বৃষ্টি
জমির সবুজ সার ধৈঞ্চার চাষ হারিয়ে যাচ্ছে
মহম্মদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ারফ্লো মেশিন বিতরণ
পাইকগাছায় ঘেরের আইলে সবজি চাষ জনপ্রিয় হয়েছে
পাইকগাছায় আউশ ধানের ফলন ভাল হয়েছে
ক্ষেতের কুমড়ো ফুলে কৃষকের বাড়তি আয়
মাগুরায় ১০ দিনের বৃক্ষ ও ফল মেলার উদ্বোধন
পাইকগাছার সোলাদানায় অফ-সিজনে তরমুজ চাষের ব্যাপক উদ্যোগ
মাগুরায় পাটের ভালো ফলনে কৃষকের মুখে হাসি
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন 