সোমবার ● ৩০ জুন ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় প্রবাসী স্ত্রীর পাঠানো টাকা আত্মসাৎ করে অন্যত্র বিবাহ: থানায় ডায়েরি
পাইকগাছায় প্রবাসী স্ত্রীর পাঠানো টাকা আত্মসাৎ করে অন্যত্র বিবাহ: থানায় ডায়েরি
পাইকগাছায় স্বামী তার স্ত্রীকে বিদেশে চাকুরিতে পাঠিয়ে স্ত্রীর পাঠানো সমস্ত টাকা আত্মসাৎ করে অন্য জায়গায় বিবাহ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জামেইয়ের ব্যাংক একাউন্ট জব্দসহ প্রতিকার চেয়ে ৩০জুন সোমবার প্রবাসী মেয়ের মা সখিনা বেগম পাইকগাছা থানায় সাধারণ ডায়েরি করেছে।
সাধারণ ডায়েরি সুত্রে জানাগেছে, উপজেলার গড়ুইখালী ইউনিয়নের রুস্তুম ফকির মেয়ে মারুফা খাতুনের সাথে তেরখাদা থানার মল্লিকপুর গ্রামের অজিয়ার মিয়ার ছেলে রাজু মিয়া(৪০) সাথে বিবাহ হয়। তাদের ১৪ বছরের একটি পুত্র ও ১০ বছরের কন্যা সন্তান আছে। অভাব অনটনের কারণে মারুফা বিদেশ চলে যায়। এ সুযোগে সুচতুর স্বামী রাজু মিয়া তিনবছর স্ত্রীর পাঠানো ২৬ লক্ষ ৭০ হাজার টাকা মেয়ের একান্টে না রেখে নিজ একাউন্টে রেখে দেয়। এই টাকা পেয়ে স্বামী রাজু স্ত্রীকে না জানিয়ে নিজ এলাকায় আরেকটি বিবাহ করে। এ কথা জানাজানি হলে মেয়ে মারুফা তার মা বাবাকে জামাই রাজু মিয়ার বাড়িতে পাঠিয়ে দেন। তার কাছে এ সব বিষয় জানতে চাইলে ও টাকা ফেরত চাইলে খুন জখমের হুমকি দেয়। এঘটনায় মেয়ের কষ্টর্জিত টাকা ফেরত পাওয়ার জন্য রূপালী ব্যাংক গড়ুইখালী শাখা হিসাব নম্বরটি বন্ধ রাখাসহ টাকা পাওয়ার জন্য সাধারণ ডায়েরি করেন।
এ বিষয় পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ বলেন, স্ত্রীর টাকা প্রতারণা করে নিজ একাউন্টে রেখে দেয়ায় টাকা ফেরতসহ ব্যাংক একাউন্ট জব্দের জন্য একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।






পাইকগাছায় চিংড়ীতে পুশ বিরোধী অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছার কপিলমুনিতে মুদি দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা: ১৭ পিস ইয়াবাসহ তিন জন আটক
পাইকগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানা
পাইকগাছায় বসতবাড়ির চাল কেটে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি: থানায় অভিযোগ
পাইকগাছায় ইজিবাইক চালক ও স্টার্টারকে মারধরের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার; চলাচল স্বাভাবিক
মাগুরায় মধুমতির বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ১০ বিঘা জমির পাঁকা ধান পানির নিচে, থানায় অভিযোগ
নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত; শরীর ছিন্ন-বিচ্ছিন্ন
পাইকগাছার কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায়
নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা; নারীসহ আহত ৬
নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড 