বুধবার ● ১৬ জুলাই ২০২৫
প্রথম পাতা » অপরাধ » শ্রীপুরে ৪’শ পিচ ইয়াবাসহ মাদক সম্রাট হামিদুল ও তার দুই সহযোগী আটক
শ্রীপুরে ৪’শ পিচ ইয়াবাসহ মাদক সম্রাট হামিদুল ও তার দুই সহযোগী আটক
মাগুরা প্রতিনিধি ; মাগুরার শ্রীপুরে ৪’শ পিচ ইয়াবাসহ এলাকার চিহ্নিত মাদক সম্রাট মো. হামিদুল ইসলাম (৩৫) ও তার দুই সহযোগীকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। বুধবার রাতে উপজেলার কাজলী গ্রামে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। মাদক সম্রাট হামিদুল কাজলী গ্রামের শহর আলী বিশ্বাসের ছেলে। এছাড়া আটককৃত অন্য মাদক ব্যবসায়ীরা হলো, মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী পশ্চিমপাড়া গ্রামের মো. শাহজাহান মীরের ছেলে মিন্টু মীর (৩৭) এবং একই গ্রামের মৃত মুন্সি আব্দুর রশিদের ছেলে নাজমুল হাসান রমেল (৪১)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানা পুলিশকে একটি টিম কাজলী গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ মাদক সম্রাট হামিদুলের নিজ বাড়িতে অভিযান চালিয়ে হামিদুলের কাছ থেকে ৩০০ পিচ ইয়াবা উদ্ধার করে। সে এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামী। এছাড়া মাদক ব্যবসায়ী মিন্টু মীরের কাছ থেকে ৫০ পিচ এবং নাজমুল হাসানের কাছ থেকে ৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির নগদ ১৫ হাজার ১’শ টাকা উদ্ধার করে পুলিশ।
শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্রীপুর থানায় একটি মামলা রুজু হয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।






মাগুরায় ইউনিয়ন বিএনপি সভাপতিকে কুপিয়ে জখম
নড়াইলের পূর্বকলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে বাড়ি নির্মাণের প্রতিবাদে মানবববন্ধন
শ্রীপুরের বরিশাট গ্রামে একই রাতে ৫টি গরু ও ১টি খাসি ছাগল চুরি!
পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত
পাইকগাছায় জাল জালিয়াতির মাধ্যমে গ্রাম পুলিশে চাকরি; ছয় বছরের কারাদণ্ড
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় প্রান গেল পাইকগাছার দুই ভায়রা ভাইয়ের
মাগুরায় পৃথক অভিযানে ইয়াবা, ফেন্সিডিলসহ গ্রেফতার ৪
শ্রীপুরে অবৈধ চায়না জাল জব্দ; পুড়িয়ে ধ্বংস
মাগুরায় তেলের পাম্পে ভ্রাম্যমান আদালতের অভিযান; মামলা
পাইকগাছায় আশ্রয়ণ প্রকল্পে ঘরের আড়ায় গঁলায় রশি দিয়ে যুবুকের আত্মহত্যা 