সোমবার ● ২১ জুলাই ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছার বোয়ালিয়া ব্রিজের সংযোগ সড়কে ধস; যানবাহন চলাচলে ঝুঁকি বাড়ছে
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজের সংযোগ সড়কে ধস; যানবাহন চলাচলে ঝুঁকি বাড়ছে
খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদের ওপর বোয়ালিয়া ব্রিজের পূর্বপাশে সংযোগ সড়কের দক্ষিণ পাশের বালি ধসে গেছে। এতে বড় গর্তের সৃষ্টি হয়ে রাস্তা ভেঙ্গে হওয়ায় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভারি বৃষ্টিতে বালি ধসে গর্তটি আরো বড় হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ফলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
সরেজমিনে দেখা যায়, বোয়ালিয়া ব্রিজের পূর্বপাশের বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের পার্শ্বে সংযোগ সড়কের পাশের বালি ধসে বড় গর্তের সৃষ্টি হয়েছে। কয়েক দিনের ভারী বৃষ্টিতে সড়কের পাশের বালি ধসে যাওয়ায় গর্তটি আরো বড় হচ্ছে। এতে সড়ক ধসের শঙ্কা দেখা দিয়েছে।
এ ব্রিজ দিয়ে প্রতিদিন মটর সাইকেল, ভ্যান, কার, মাইক্রো, পিকআপ, ট্রাকসহ শত শত যানবাহন চলাচল করছে। গর্তটি আরো বড় হলে সড়কটি ভেঙে যাবে। এতে এ পথে চলাচলের সময় যানবাহন গর্তে পড়ে দুর্ঘটনার কবলে পড়তে পারে।
এলজিইডির উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ শাফিন শোয়েব জানান, কয়েক মাস আগে সড়ক সংস্কার করা হয়েছে। একটানা ভারি বৃস্টিতে সড়কের পাশের বালি ধসে যাওয়ায় গর্ত হয়েছে। খুব তাড়াতাড়ি ভাঙা গর্তটি সংস্কার করা হবে।






মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন
শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা
খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাস বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি
পাইকগাছায় জুলাই গণঅভ্যুথান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক ; চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ
জন্মাষ্টমী উপলক্ষে- পাইকগাছার রাড়ুলীতে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা
পাইকগাছার আমুরকাটা বয়ারঝাপা সড়ক ঝুঁকিতে
দেশের মানুষের আস্থায় বিচার বিভাগকে ফিরিয়ে আনতে চাই - আইনমন্ত্রী
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত 