সোমবার ● ২৮ জুলাই ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার
পাইকগাছায় আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার
পাইকগাছায় সোমবার সকালে আল-মদিনা হোটেলের দ্বিতীয় তলার ২৮ নং কক্ষের বাথরুম থেকে শেখ বদিউজ্জামান ( বদু) ৬৫ এর লাশ উদ্ধার করেছেন পুলিশ। হোটেলের ম্যানেজার জসিম জানায়, বদরুল আলমের বাড়ী পাইকগাছার পাশ্ববর্তী আশাশুনি উপজেলার দরগাপুর গ্রামে। তিনি অবসর প্রাপ্ত শিক্ষক শেখ মোসলেহউদ্দীনের ছেলে। নম্র-ভদ্র বদিউজ্জামান পাইকগাছার পরিচিত মুখ। তিনি শারিরীক ভাবে অসুস্থ ছিলেন।
জানা গেছে, তিনি বিগত ২০১৫ সাল থেকে আল মদিন হোটেলে ভাড়ায় থাকতেন। হোটেলের দোতলার ২৮ নম্বর কক্ষের ভিতর থেকে সিটকিনি লাগানো অবস্থায় ওয়াশরুমের সামনে তার লাশ পড়ে ছিলো। হোটেলের পরিচ্ছন্নতাকর্মী পরিস্কার করার সময় ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে হোটেল ম্যানেজারকে জানায়। ম্যানেজার দরজা খুলে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। তবে মৃত্যুর কারণ জানা যায়নি। পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।






পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার
পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ
নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮
রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু !
নড়াইলে অনলাইনে ইলিশ মাছ প্রতারণা ও জুয়ার অভিযোগে ৯ জন গ্রেফতার
নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১
পাইকগাছায় ডেঙ্গুতে মুন্না নামে এক কিশোরের মৃত্যু
নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার; আটক ২
পাইকগাছায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার; এক মাসের কারাদণ্ড 