মঙ্গলবার ● ২৯ জুলাই ২০২৫
প্রথম পাতা » সুন্দরবন » পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত
পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত
পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত হয়েছে। পরিবেশবাদী সংগঠন বনবিবি’র আয়োজনে ২৯ জুলাই মঙ্গলবার দুপুর একটায় নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শহিদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক শংকর প্রসাদ মুনি। বিশেষ অতিথি ছিলেন, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরী রানি সাধু, দপ্তর সম্পাদক কবি রোজী সিদ্দিকী, সাংবাদিক আহম্মেদ আলী বাচা। বক্তৃতা করেন, পরিবেশ কর্মি আলম গাজী, গনেশ দাশ, শারমিন খাতুন, মরিয়ম খাতুন, কথাকলি সাধু, অর্থি বিশ্বাসসহ অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাঘ সুরক্ষায় সুন্দরবন সংলগ্ন জনপদের মানুষকে আরো বেশি সচেতন করতে হবে। তাহলে সুন্দরবনের জীববৈচিত্র ও বাঘ ভালো থাকবে।






নদী নালা ঘূরে পলিথিন ও প্লাস্টিকের ড্যাম্পিং হচ্ছে সুন্দরবনে
তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রবেশ উন্মুক্ত হলো সুন্দরবন
বর্ষাকালে সুন্দরবন এবং সংলগ্ন নদ-নদীতে প্লাস্টিক ও পলিথিন বর্জ্যের পরিমাণ আশঙ্কাজনক হারে বাড়ছে
পলিথিন- প্লাস্টিক দূষণ সুন্দরবনের জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে
পাইকগাছায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
সুন্দরবনে বাঘিনীর প্রত্যাবর্তন ও বন্য প্রাণী সংরক্ষণের নতুন আশাবাদ
সুন্দরবনের বনমোরগ
ডাঙ্গার পলিথিন ও পিলাস্টিক নদী সুন্দরবন ঘুরে ফিরছে পাতে
নদী সুন্দরবন ঘুরে পলিথিন ও প্লাস্টিক ফিরছে পাতে 