শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ৫ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় জুলাই গণঅভ্যুাত্থান দিবস পালিত
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় জুলাই গণঅভ্যুাত্থান দিবস পালিত
২০৫ বার পঠিত
মঙ্গলবার ● ৫ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় জুলাই গণঅভ্যুাত্থান দিবস পালিত

---
মাগুরা প্রতিনিধি : মাগুরায় নানা কর্মসূচির  মধ্য দিয়ে আজ মঙ্গলবার (৫ আগস্ট) দিনব্যাপী জুলাই গণঅভ্যুাত্থান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শহরের বরুনাতৈল গ্রামে শহীদ মেহেদী হাসান রাব্বী ও পারনান্দুয়ালী ব্যাপারীপাড়া গ্রামে শহীদ আল-আমিনের  কবর জিয়ারত ও দোয়া মাহফিলসহ জেলায় ১০জন শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। সকাল ১০টায় জেলা অডিটরিয়ামে শহীদ পরিবারের সদস্যদের সম্মিলন অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. অহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিনা মাহমুদা, সিভিল সার্জন ডাক্তার শামীম কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, জেলা তথ্য অফিসার পাভেল দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসান, জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ, সদস্য সচিব মনোয়ার হোসেন খান, জেলা জামায়াতের আমীর এমবি বাকের, শহীদ রাব্বীর স্ত্রী রুমি খাতুন, শহীদ আল-আমিনের স্ত্রী সুমি খাতুনসহ শহীদ পরিবারের সদস্যরা। সম্মিলন শেষে শহীদ পরিবারের মধ্য ক্রেস্ট,উপহার ও চেক বিতরণ করা হয় । সার্বিক অনুষ্ঠানে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ,সরকারি-বেসরকারি কর্মকর্তা ,বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রধান,শিক্ষার্থীসহ সুধীজন উপস্থিত ছিলেন ।
সকাল ১১ টায় জেলা বিএনপি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল পৃথকভাবে শহরে বিজয় মিছিল করে। এ ছাড়া বিভিন্ন  ধর্মীয় উপসানালয়গুলোত শহীদদের আত্মার মাগফেরাত কমনা করে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা
পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি
পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু
মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা
ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান

আর্কাইভ