মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত ৬
নড়াইলে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত ৬
নড়াইল প্রতিনিধি; নড়াইলে দু’টি মোটরসাইকেল ও একটি ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে গোবরা পার্বতী বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্র অপু বিশ্বাস নিহত হয়েছে। অপু গোবরা গ্রামের নাতুরাম বিশ্বাসের ছেলে। এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে নড়াইল-শিকিরহাট-খুলনা সড়কের মুচিদাহ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
পরিবার জানায়, অপু তার বন্ধু সাকিবকে নিয়ে মোটরসাইকেলযোগে শিকিরহাট যাচ্ছিল। এ সময় শিকিরহাট থেকে যাত্রী নিয়ে নড়াইলের দিকে আসছিল ভাড়ায় চালিত মোটরসাইকেলচালক নারায়ন বিশ্বাস। পথে মুচিদাহ মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে দু’টি মোটরসাইকেল ও একটি ভ্যানের সাথে ত্রিমুখী সংঘর্ষে স্কুলছাত্র অপু নিহত হন।
এছাড়া আহত সাকিব, নারায়ন, সুকদেব ও ভ্যানচালকসহ দুই যাত্রীকে খুলনা এবং যশোরে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামিল কবির বলেন, সড়ক দুর্ঘটনায় হতাহতদের ব্যাপারে অবগত হয়েছি। এ দুর্ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।






পাইকগাছায় গাছের ডাব পেড়ে খাওয়ায় বৃদ্ধকে উলঙ্গ করে মারপিট
মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি; পুলিশের হাতে উদ্ধার
পাইকগাছায় বজ্রপাতে ৩ টি গরুর মৃত্যু
শ্রীপুরে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ
পাইকগাছায় ডিসিআর পেতে জমি দখলে ব্যর্থ প্রচেষ্টা; রাস্তায় ঘর নির্মাণ
মহম্মদপুরে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
টিকটকে আসক্ত স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
পাইকগাছায় নদীর চর থেকে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার
পাইকগাছায় অনৈতিক কাজে আটক ইমাম ও মাদ্রাসার চাকরিচ্যুতির দাবিতে মানববন্ধন
নবগঙ্গা নদীতে অভিযানে চায়নাদুয়ারি জাল বিনষ্ট 