শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
রবিবার ● ৭ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে অবৈধ চায়না দুয়ারি জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে অবৈধ চায়না দুয়ারি জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট
২০২ বার পঠিত
রবিবার ● ৭ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে অবৈধ চায়না দুয়ারি জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট

 ---পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে অবৈধ চায়না দুয়ারি জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

রবিবার বিকালে উপজেলার লতা ইউনিয়নের উলুবুনিয়া মরা নদীতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের অধীনে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। এসময় উলুবুনিয়া মরা নদী ১২টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ এবং জব্দকৃত জাল আগুন পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনা করেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।

৭ সেপ্টেম্বর রবিবার দুপুরে উপজেলার লতা ইউনিয়নের উলুবুনিয়া বদ্ধ নদীতে  ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। অভিযানে ১২টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত সব জাল নদীর পাড়ে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক বলেন, সরকার মৎস্য সম্পদ রক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অবৈধ চায়না দুয়ারী জাল ব্যবহারের কারণে জলাশয়ের মাছ নিধন হয়ে প্রাকৃতিক পরিবেশ ও মাছের প্রজনন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই এ ধরনের অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে উপস্থিত ছিলেন, মেরিন ফিশারিজ কর্মকর্তা তরিকুল ইসলাম ও ক্ষেত্র সহকারী রণধীর সরকার, থানা পুলিশের সদস্যবৃন্দ।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা; খামারিকে জরিমানা পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা; খামারিকে জরিমানা
মাগুরায় নকল নমুনা টাকা, ভেজাল শিশুখাদ্য ভোক্তা অধিকার অভিযানে ১ লাখ টাকা জরিমানা মাগুরায় নকল নমুনা টাকা, ভেজাল শিশুখাদ্য ভোক্তা অধিকার অভিযানে ১ লাখ টাকা জরিমানা
পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার
মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা
শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর
পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ
পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার
মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)