শনিবার ● ৪ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইলে দুর্নীতি মাদক ইভটিজিং বিরোধী শোভাযাত্রা ও সমাবেশ
নড়াইলে দুর্নীতি মাদক ইভটিজিং বিরোধী শোভাযাত্রা ও সমাবেশ
নড়াইল প্রতিনিধি ; নড়াইলে দুর্নীতি, মাদক ও ইভটিজিং বিরোধী শোভাযাত্রা এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-যুব জনতার আয়োজনে শনিবার (৩ অক্টোবর) বিকেলে শহরের পুরাতন বাসটার্মিনাল চত্বর থেকে প্রথমে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সড়ক প্রদক্ষিণ শেষে জেলা মডেল মসজিদ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় ছাত্র, যুব ও জনতা শোভাযাত্রায় অংশগ্রহণ করে দুর্নীতি, মাদক ও ইভটিজিং বিরোধী স্লোগান দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব শাফায়াত উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন-সংগঠক ও তরুণ কবি মিনহাজুল ইসলাম।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার সাবেক যুগ্ম সদস্য সচিব আমিরুল ইসলাম রানা, সদর উপজেলা শাখার সাবেক আহবায়ক রাশেদুল ইসলাম, যুগ্মআহবায়ক আলামিন মন্ডল, সংগঠক শাহারুল আলম ও তাফহিম, ছাত্রনেতা আদনান ফাহিম, সাদ বিন আবিদ, শাকিল, রাকিব জমাদ্দার, জিহাদ গাজী, তন্ময়সহ অনেকে।






নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত
পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮; আহত ৪৯
পাইকগাছায় সরকারি রাস্তার পাশের ইজারার স্থাপনা সরিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা
নড়াইলে গা ঘেষে মসজিদ-মন্দিরের অবস্থান, সম্প্রীতির বন্ধনে প্রায় ৪৫ বছর ধরে চলছে দুর্গোৎসব
মাগুরায় আর্থিক অনুদানের চেক বিতরণ
পাইকগাছায় দুর্গা পূজা উপলক্ষে অসহায় হিন্দু জনগোষ্ঠীর মাঝে শাড়ী বিতারণ
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের বিভিন্ন মন্দির পরিদর্শন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ 