শনিবার ● ১১ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » মাগুরায় জাতীয়তাবাদী পৌর মহিলা দলের সমাবেশ
মাগুরায় জাতীয়তাবাদী পৌর মহিলা দলের সমাবেশ
মাগুরা প্রতিনিধি : মাগুরায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল মাগুরা পৌর শাখার মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকালে মাগুরা ৪ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ এ মহিলা সমাবেশের আয়োজন করে পৌর মহিলা দল মাগুরা শাখা।
মহিলা সমাবেশে পৌর মহিলা দলের আহ্বায়ক খুরশিদ ইয়াসমিন ইতির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় মহিলা দলের সহ-ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক এ্যাড. নেওয়াজ হালিমা আরলী। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মাগুরা মহিলা দলের সভাপতি উম্বিয়া কুলসুম উর্মি,সাধারণ সম্পাদক এ্যাড.ফারহানা পারভিন বিউটি । বক্তব্য রাখেন মাগুরা পৌর বিএনপি’র সদ্য নির্বাচিত সভাপতি মাসুদ হাসান খান কিজিল । অনুষ্ঠানে সঞ্চালনা করেন পৌর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক জেসমিন রহমান স্মতি।
মহিলা সমাবেশে কেন্দ্রীয় সহ ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এড. নেওয়াজ হালিমা আরলী বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা এক হতে পারেনি। দীর্ঘ ১৭ বছর পর আজ মানুষ মত প্রকাশ করতে পারছে। বিগত ফ্যাসিস্ট সরকার এই ১৭ বছর এদেশের মানুষকে জিম্মি করে রেখেছিল। মানুষ ভোটের অধিকার হারিয়েছিল। আজ আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। আমরা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয় করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে। জাতীয় মহিলা দলের সকল সদস্যের প্রতি আহ্বান আপনারা সকল বিভেদ ভুলে নিজ নিজ জায়গা থেকে ঐক্যবদ্ধ হন।






শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ
পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী খুলনায় আগমন সফল করার লক্ষে পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা
মাগুরায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ
মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; শোকের আবহ
লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 