শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩

SW News24
সোমবার ● ২৭ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » সুন্দরবন » শুঁটকি মৌসুমে দুবলারচরে জেলেদের উৎসব
প্রথম পাতা » সুন্দরবন » শুঁটকি মৌসুমে দুবলারচরে জেলেদের উৎসব
১৭৮ বার পঠিত
সোমবার ● ২৭ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শুঁটকি মৌসুমে দুবলারচরে জেলেদের উৎসব

---  বঙ্গোপসাগর তীরবর্তী দুবলারচরে শুরু হয়েছে এবারের শুঁটকি মৌসুম। মৌসুম শুরুর প্রথম দুই দিনেই সাগরে নেমে প্রচুর মাছ পেয়ে জেলেরা খুব খুশি। জেলে-মৎস্যজীবীদের পদচারণায় এখন মুখরিত পূর্ব সুন্দরবনের দুবলার আলোরকোল, মাঝেরকিল্লা, নারিকেলবাড়িয়া ও শেলারচর।
বনবিভাগ সূত্রে জানা গেছে, পূর্ব সুন্দরবনের ৮১ বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত দুবলা জেলেপল্লী থেকেই দেশের প্রায় ৮০ শতাংশ শুঁটকি মাছ আহরণ হয়। সাগর থেকে লইট্রা, ছুরি, চিংড়ি, রূপচাঁদা, পোয়া প্রভৃতি মাছ ধরে শুঁটকি তৈরির জন্য এবার দশ সহস্রাধিক জেলে সমবেত হয়েছেন এই চারটি চরে। ২৬ অক্টোবর থেকে শুরু হওয়া মৌসুম চলবে আগামী মার্চ পর্যন্ত।

এ বছর জেলে-বহরদারদের জন্য দুবলারচরে ১,০৪০টি অস্থায়ী ঘর, ৬১টি ডিপো ও প্রয়োজনীয় নিত্যপণ্যের ৮০টি দোকানঘর তৈরির অনুমতি দিয়েছে বনবিভাগ।

দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন আহমেদ জানান, আবহাওয়া অনুকূলে থাকায় মৌসুমের শুরুটা ভালো হয়েছে। জেলেরা প্রথম দুদিনেই প্রচুর মাছ পেয়েছেন। তবে জলদস্যু আতঙ্ক এখনো রয়েছে। জলদস্যু দমনে কোস্টগার্ড, র‍্যাব ও পুলিশের সহযোগিতা চেয়ে আমরা লিখিতভাবে আবেদন করেছি।

আলোরকোল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী জানান, জেলেরা কেউ ঘর তৈরিতে ব্যস্ত, কেউ আবার সাগরে মাছ ধরায়। রবিবার ও সোমবার দুদিনেই প্রচুর মাছ পেয়েছেন সবাই।

আলোরকোল ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার তানভির হাসান ইমরান বলেন, জেলেরা রবিবার আসার পরপরই সাগরে নেমে পড়েছেন। কেউ ধরা মাছ মাচায় শুকাচ্ছেন, কেউ ত্রিপলের ওপর মেলে দিচ্ছেন। তারা কোনো সময় নষ্ট করছেন না।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী জানান, জেলেদের অস্থায়ী আবাস তৈরিতে দেশীয় সরঞ্জাম ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। সুন্দরবনের কোনো গাছপালা কাটতে পারবে না তারা। এ বছর দুবলারচর থেকে ৬ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

গত ২০২৪–২৫ অর্থবছরে দুবলারচর থেকে ৫ কোটি ৭৭ লাখ ৭২ হাজার ৬৪৬ টাকা রাজস্ব আদায় হয়েছিল। ওই মৌসুমে মোট ৬৩ হাজার ৫৪১ দশমিক ৬২ কুইন্টাল শুঁটকি আহরণ হয়েছিল।

বনবিভাগ জানিয়েছে, মাছ শিকারের আড়ালে কেউ যাতে সুন্দরবনের বন্যপ্রাণী শিকার বা গাছ কাটতে না পারে, সে জন্য বনরক্ষীরা সার্বক্ষণিক নজরদারি চালাবেন।





সুন্দরবন এর আরও খবর

সুন্দরবনের বনমোরগ সুন্দরবনের বনমোরগ
প্লাস্টিক-পলিথিন দূষণে সুন্দরবন: হুমকির মুখে জলজ প্রাণী ও জীববৈচিত্র্য প্লাস্টিক-পলিথিন দূষণে সুন্দরবন: হুমকির মুখে জলজ প্রাণী ও জীববৈচিত্র্য
ডাঙ্গার পলিথিন ও পিলাস্টিক নদী সুন্দরবন ঘুরে ফিরছে পাতে ডাঙ্গার পলিথিন ও পিলাস্টিক নদী সুন্দরবন ঘুরে ফিরছে পাতে
নদী সুন্দরবন ঘুরে পলিথিন ও প্লাস্টিক ফিরছে পাতে নদী সুন্দরবন ঘুরে পলিথিন ও প্লাস্টিক ফিরছে পাতে
খুলনায় জার্নালিজম ফর সুন্দরবন এর সভা ও সম্মাননা প্রদান খুলনায় জার্নালিজম ফর সুন্দরবন এর সভা ও সম্মাননা প্রদান
খুলনা বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্রে স্থান পেল খানজাহান আলী মাজারের কুমির খুলনা বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্রে স্থান পেল খানজাহান আলী মাজারের কুমির
পহেলা জুন থেকে আগস্ট তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ পহেলা জুন থেকে আগস্ট তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সুন্দরবনে বাঘের কবলে এক মৌয়াল সুন্দরবনে বাঘের কবলে এক মৌয়াল
পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
সুন্দরবনকে যেকোনো মূল্যে বিষমুক্ত করা হবে : বন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সুন্দরবনকে যেকোনো মূল্যে বিষমুক্ত করা হবে : বন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)