বুধবার ● ২৯ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » কেশবপুরে মাদক ও পুলিশের পোশাকসহ একজন আটক
কেশবপুরে মাদক ও পুলিশের পোশাকসহ একজন আটক
কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে শুভ নামে এক মাদক বিক্রেতাকে পুলিশের পোশাক, মাদক ও অস্ত্রসহ আটক করেছে। যৌথ বাহিনী সূত্রে জানা যায়, বুধবার (২৮ অক্টোবর) রাতে সেনা সদস্যসহ যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে কেশবপুর পৌর শহরের আলতাপোল গ্রামের মাদক সম্রাট আকতারের বাড়িতে অভিযান
চালায়। এসময় তার বাসা থেকে পুলিশের ৩ সেট পোশাক, ১২৫০ গ্রাম গাজা, ১টি চাপাতি, ২টা ছুরি এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এসময় মাদক বিক্রেতা আকতার পালিয়ে যেতে সক্ষম হলেও তার ছেলে মাদক ব্যবসায়ী শুভকে (৩০) আটক করা হয়।
এব্যাপারে কেশবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রেকর্ড করা হয়েছে। কেশবপুর আর্মি ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন মাহফুজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক বিক্রেতা শুভকে পুলিশের পোশাক, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। এরপর তাকে থানা পুলিশে সোপর্দ্দ করা হয়েছে।






পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার
মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে
পাইকগাছায় ইসলামী ব্যাংকে সেলফিন ভাউচার জালিয়াতি: যুবক আটক
নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যা; স্বামী গ্রেফতার
পাইকগাছায় বাক প্রতিবন্ধীর বসত ঘর আগুনে পুড়ে ছাই
মহম্মদপুরে জুয়ার আসরে নগদ অর্থসহ ১৬ জন আটক
মাগুরায় ইউনিয়ন বিএনপি সভাপতিকে কুপিয়ে জখম
নড়াইলের পূর্বকলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে বাড়ি নির্মাণের প্রতিবাদে মানবববন্ধন
শ্রীপুরের বরিশাট গ্রামে একই রাতে ৫টি গরু ও ১টি খাসি ছাগল চুরি! 