বুধবার ● ২৯ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » কৃষি » মাগুরায় কৃষকদের মাঝে শীতকালীন সবজি বীজ বিতরণ
মাগুরায় কৃষকদের মাঝে শীতকালীন সবজি বীজ বিতরণ
মাগুরা প্রতিনিধি :- ২০২৫ ২৬ অর্থ বছরের সরকারি প্রণোদনার অংশ হিসাবে মাগুরা সদর উপজেলার ৬৫০ জন প্রান্তিক কৃষকদের মাঝে শীতকালীন সবজির বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে মাগুরা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে বীজ বিতরণ করা হয়। সদর উপজেলা কৃষি অফিসার মোঃ তোফাজেল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সদর উপজেলা নির্বাহী অফিসার মো: হাসিবুল হাসান ও বিশেষ অতিথি হিসেবে মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক বক্তব্য রাখেন এবং কৃষকদের মধ্যে বীজ বিতরণ করেন।
শীতকালীন রবিশস্য হিসাবে পরিচিত উফপশী জাতের গম, সরিষা, হাইব্রিড জাতের বেগুন, লাউ, মিষ্টি কুমড়া, পেঁয়াজ, বোরো ধান ও খেসারি বীজ ১৪১০৬ জন কৃষকের মধ্যে পর্যায়ক্রমে বিতরণ শুরু হয়েছে।






পাইকগাছায় আমন চাষিদের জন্য আশীর্বাদ হয়ে এলো বৃষ্টি
জমির সবুজ সার ধৈঞ্চার চাষ হারিয়ে যাচ্ছে
মহম্মদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ারফ্লো মেশিন বিতরণ
পাইকগাছায় ঘেরের আইলে সবজি চাষ জনপ্রিয় হয়েছে
পাইকগাছায় আউশ ধানের ফলন ভাল হয়েছে
ক্ষেতের কুমড়ো ফুলে কৃষকের বাড়তি আয়
মাগুরায় ১০ দিনের বৃক্ষ ও ফল মেলার উদ্বোধন
পাইকগাছার সোলাদানায় অফ-সিজনে তরমুজ চাষের ব্যাপক উদ্যোগ
মাগুরায় পাটের ভালো ফলনে কৃষকের মুখে হাসি
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন 