সোমবার ● ৩ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » লোহাগড়ায় সাবেক মন্ত্রী প্রয়াত বিএনপি নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত
লোহাগড়ায় সাবেক মন্ত্রী প্রয়াত বিএনপি নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত
নড়াইল প্রতিনিধি ; নড়াইলের লোহাগড়ায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৩ নভেম্বর) দুপুরে নড়াইলের লোহাগড়া চৌরাস্তা এলাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ।
এছাড়া উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, লোহাগড়া পৌর বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক মুসা মোল্যা, লোহাগড়া উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ইখলাস মোল্যা, যুবদল নেতা সোহেল রানা, লোহাগড়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ফরহাদ ইসলাম, ছাত্রনেতা ইয়ামিন শেখ, এনপিপির জেলা সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য শরীফ মুনীর হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান, প্রেসিডিয়াম সদস্য কাজী শওকত হোসেন, লোহাগড়া উপজেলা সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোল্যা বদিয়ার রহমান, যুগ্মসাধারণ সম্পাদক প্রকৌশলী জিয়াউর রহমান লোটাস, সদর উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান বিল্লাল হোসেনসহ অনেকে।
বক্তারা, সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করেন। এছাড়া বিএনপিসহ জাতীয় রাজনীতিতে তার অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন। এছাড়া দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।






শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ
পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী খুলনায় আগমন সফল করার লক্ষে পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা
মাগুরায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ
মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; শোকের আবহ
লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 