শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

SW News24
শুক্রবার ● ১৪ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » মাগুরায় ৫ দফা দাবীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
প্রথম পাতা » রাজনীতি » মাগুরায় ৫ দফা দাবীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
১৫২ বার পঠিত
শুক্রবার ● ১৪ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় ৫ দফা দাবীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

---মাগুরা প্রতিনিধি : মাগুরায় জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে নির্বাচনের পূর্বেই গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন, পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবীসহ ৫ দফা দাবীতে শুক্রবার সকাল সাড় ১০ টায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে নোমানী ময়দান থেকে বিশাল এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে আবার নোমানী ময়দানে গিয়ে শেষ হয়।
জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর সহকারী অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু’র নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য, যশোর- কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য, মাগুরা-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য, সাবেক ছাত্রনেতা সহকারী অধ্যাপক মাওলানা এম বি বাকের, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, জেলা জামায়াতে সহকারী সেক্রেটারী সহকারী অধ্যাপক মাওলানা মশিউর রহমান ও মাওলানা মারুফ কারখী,জেলা জামায়াতের অফিস সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য  মাওলানা কবীর হুসাইন,জেলা জামায়াতের শুরা সদস্য সাবেক ছাত্রনেতা বি এম এরশাদুল্লাহ অহিদ, সদর উপজেলা আমীর ও মাগুরা সদর উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ ফারুক হুসাইন, পৌর আমীর অধ্যাপক আশরাফুল আলম,ইসলামী ছাত্র শিবিরে মাগুরা জেলা শাখার সেক্রেটারী মোঃ কুতুবউদ্দিন, শ্রীপুর উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান,সেক্রেটারী ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্লা মিজানুর রহমানসহ অন্যরা।
মিছিলটি ভায়নার মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর সহকারী অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু’র সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারী মাওলানা মারুফ কারখী সঞ্চালনায় বক্তব্য রাখেন মাগুরা -১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন, মাগুরা -২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ পদপ্রার্থী সহকারী অধ্যাপক মাওলানা এম বি বাকের, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাগুরা জেলা শাখার সভাপতি মোঃ ইব্রাহিম বিশ্বাস, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সহকারী অধ্যাপক ফারুক হুসাইন, পৌর আমীর সহকারী অধ্যাপক আশরাফুল আলম, শিবিরের জেলা সেক্রেটারী মোঃ কুতুবউদ্দিনসহ অন্যরা।
বক্তরা বলেন- আগামী নির্বাচন পিয়ার পদ্ধতিতে হতে হবে, নির্বাচনের পূর্বেই গণভোট দিতে হবে, জুলাই সনদ  বাস্তবায়নসহ ৫ দফা দাবী দ্রুত বাস্তবায়ন করতে হবে, তা না করলে আগামীতে আরো দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।





রাজনীতি এর আরও খবর

পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা ৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ

আর্কাইভ