শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

SW News24
রবিবার ● ১৬ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » মাগুরা - ২ আসনের বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ
প্রথম পাতা » রাজনীতি » মাগুরা - ২ আসনের বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ
৩১৩ বার পঠিত
রবিবার ● ১৬ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরা - ২ আসনের বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ

---মাগুরা প্রতিনিধিঃ মাগুরা-২ আসনের ধানের শীষের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর নির্বাচনী প্রচারণা চলাকালে মহম্মদপুর উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা মহম্মদপুরের আউনাড়া মোড় থেকে ধোয়াইল বাজার পর্যন্ত এবং কানুটিয়া বাজার এলাকায় (২ কিমি) রাস্তা অবরোধ করে মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ করে। অপরদিকে, বিএনপির সাবেক এমপি কাজী সালিমুল হক কামালের নেতৃত্বে রবিবার দুপুরে সীমাখালি বাজার থেকে মোটরসাইকেল শোডাউন শুরু হয়ে বুনাগাতি ডিগ্রি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। এ সময় বুনাগাতি ডিগ্রী কলেজ মাঠে বক্তব্য প্রদানকালে কাজী সালিমুল হক কামাল বলেন,আমি আজ খুব আনন্দিত কারণ শালিখা, মহম্মদপুর উপজেলা তথা মাগুরা-২ আসনের জনগণের এতো ভালোবাসা পেয়ে। তিনি আরো বলেন,একটি দলের সাংগঠনিক শক্তি হলো তৃণমূলের সংগঠন। যেখানে মাগুরা-২ আসনে ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক রয়েছে ৫১৩ জন। ৩ নভেম্বর যাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে তার বিরুদ্ধে ৫০১ জন তৃণমূল নেতাকর্মী লিখিত ভাবে দলের শীর্ষ স্হানীয় নেতৃবৃন্দের কাছে আবেদন জানিয়েছে। এদিকে তার সমর্থক সাবেক শালিখা উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি মোজাফফর হোসেন টুকু বলেন, আমি আশা করি দল তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন করে দলীয় মনোনয়ন পরিবর্তন করবেন। যদি মনোনয়ন পরিবর্তন না করে তাহলে কাজী কামাল স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারেন। তিনি আরো বলেন, আজ প্রায় ৫ হাজার মোটরসাইকেলে ও কয়েক হাজার নেতাকর্মী শোডাউনে অংশ নেয় যা মনোনয়ন পরিবর্তনের বিরাট এক প্রতিবাদ।





রাজনীতি এর আরও খবর

পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা ৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

আর্কাইভ