শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

SW News24
সোমবার ● ৮ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » কোন জোট ছাড়া জাতীয় নির্বাচনে জাপা অংশ নিবেনা- কেন্দ্রীয় জাপানেতা মোস্তফা কামাল জাহাঙ্গীর
প্রথম পাতা » রাজনীতি » কোন জোট ছাড়া জাতীয় নির্বাচনে জাপা অংশ নিবেনা- কেন্দ্রীয় জাপানেতা মোস্তফা কামাল জাহাঙ্গীর
২৪০ বার পঠিত
সোমবার ● ৮ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কোন জোট ছাড়া জাতীয় নির্বাচনে জাপা অংশ নিবেনা- কেন্দ্রীয় জাপানেতা মোস্তফা কামাল জাহাঙ্গীর

---পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ কেন্দ্রীয় জাপানেতা ও পাইকগাছা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর বলেছেন, কোন জোট ছাড়া জাতীয় পার্টি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিবে না এবং সেটা অদৃশ্য শক্তির সাথেও হতে পারে। বর্তমান রাজনৈতিক পেক্ষাপটে জাতীয় পার্টিকে সংগঠিত ও গতিশীল করতে সোমবার বিকালে উপজেলা ও পৌরসভা জাপার আয়োজনে জাপা কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরোও বলেন, যতই অত্যাচার, নির্যাতন, হামলা-মামলা ও অফিসে অগ্নিসংযোগ করা হোকনা কেন জাতীয় পার্টিকে ধ্বংস করা যাবেনা। এ দেশের মাটি ও মানুষের সাথে জাপা’র নিবিড় সম্পর্ক রয়েছে। গত ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক পেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে, অর্থনৈতিক অবস্থা নাজুক অবস্থায়। একশ্রেনীর মানুষের লুটপাট, দখলবাজী, চাঁদাবাজী, খুন-খারাপি ও মব সৃষ্টিতে দেশের মানুষ আতঙ্কিত ও অতিষ্ঠ হয়ে উঠেছে এটা বন্ধ করা জরুরী বলে তিনি মতামত ব্যক্ত করেন। উপজেলা জাপা’র আহবায়ক গাজী শহিদুল ইসলাম খোকনের সভাপতিত্বে ও জাপানেতা সাংবাদিক কৃষ্ণ রায়ের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা জাপার যুগ্ম-সম্পাদক সামছুল হুদা খোকন, জেলা জাপার সাংগঠনিক সম্পাদক সভাপতি গাজী আব্দুস সামাদ। বক্তব্য রাখেন উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি আব্দুল আজিজ, পৌর জাপার সাংগঠনিক সম্পাদক গাজী মুজিবর রহমান, জাপা নেতা ফারুক হোসেন, মাসুদুর রহমান, আব্দুর রহিম, আব্দুল গনি সরদার, মীর আব্দুল গণী, কপিলমুনি ইউনিয়ন সভাপতি সরদার ফরিদ আহমেদ, লস্কর ইউনিয়ন সভাপতি আব্দুল আজিজ মোল্যা, চাঁদখালী ইউনিয়ন সভাপতি হাফিজুর রহমান, হরিঢালী ইউনিয়ন সভাপতি মুনছুর গাজী, সম্পাদক সাদেক শেখ, যুগ্ন-সম্পাদক মাফিকুল মোড়ল, গদাইপুর ইউনিয়ন সভাপতি সোহরাপ গোলদার, সম্পাদক মোবারক ঢালী, গড়ইখালী ইউপির সভাপতি আশিক মাহমুদ, আব্দুর রাজ্জাক, দেবাশীষ সানা, শাহিন গোলদার, মঞ্জুরুল ইসলাম, শহিদুল ইসলাম ও কেএম রেজাউল ইসলামসহ অনেকে।





রাজনীতি এর আরও খবর

লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা ৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান

আর্কাইভ