মঙ্গলবার ● ১৩ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » খেলা » মাগুরায় বড়লিয়া গ্রামে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা
মাগুরায় বড়লিয়া গ্রামে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা
মাগুরা প্রতিনিধি : মাগুরা মহম্মদপুর উপজেলার বড়রিয়া গ্রামে সোমবার অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহি ঘোড়দৌড় প্রতিযোগিতা ও পৌষ মেলা। দক্ষিণ পশ্চিম অঞ্চলের মাগুরা জেলায় বড়রিয়া গ্রামের ফসলের মাঠে সববৃহৎ এ মেলা অনুষ্ঠিত হয়।মেলাকে ঘিরে উৎসবে মেতে ওঠে গোটা এলাকায়। বিস্তৃণ ফসলের মাঠ জুড়েই ঘোড় দৌড় প্রতিযোগিতা দেখতে সকাল থেকে অক্ষেপা করেন দর্শনার্থীরা। প্রায় ৫০টি গ্রাম ও আশপাশের জেলা থেকে আশা অসংখ্য মানুষ উপভোগ করেন ঘোড়া দৌড় প্রতিযোগিতা। এ মেলায় মাছ মাংস মিষ্টি, আসবাবপত্র,বেত ও মৃৎশিল্পীদের তৈরি নানা করক খেলনা প্রসাধন সামগ্রীর প্রসরা সাজিয়ে বসেছে দোকানীরা। শত বছরের ঐতিহ্যবাহি এ মেলার মূল আকষণ ঘোড়া দৌড় প্রতিযোগিতা, নারগদোলা, পুতুন নাচ, তবে এর মধ্যে ঘোড়াদৌড় প্রতিযোগিতা উপভোগ করতে দুরদুরান্তে থেকে ছুটে আসে অনেকেই।এবার প্রতিযোগিতায় অংশ নিয়েছে দেশের বিভিন্ন জেলা থেকে আসা ২৭টি ঘোড়া। দুপুর ২টায় ঘোড়দৌড় প্রতিযোগিতা শুরু হয়। দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছে যশোর বাঘারপাড়া থেকে আসা টুটুল এর ঘোড়া,দ্বিতীয় লোহাগাড়া মমিন আলী ঘোড়া, তৃতীয় হয়েছে যশোরের বাবর আলী। আয়োজক কমিটি বলেন, শত বছরের বেশি সময় ধরে চলে আসা এই ঐতিহ্যবাহি মেলা গ্রামবাংলার সংস্কৃতির একটি গুরুত্বপূণ অংশ। ঘোড়দৌড় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। ঘোড় দৌড় প্রতিযোগিতা শেষ হয়ে গেলও মেলা চলবে আরো দুই দিন।






মাগুরায় দুই দিনব্যাপী আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন
পাইকগাছায় নতুন কুঁড়ি ক্রীড়াবিদদের সংবর্ধনা ও ক্রীড়া সামগ্রী প্রদান
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে নড়াইলে আলোচনা সভা
পাইকগাছায় বিভিন্ন প্রতিষ্ঠানে ত্রুীড়া সামগ্রী বিতরণ ও সরকারি কর্মকর্তাদের সাথে এমপি আবুল কালাম আজাদের মতবিনিময়
অনূর্ধ্ব - ১৭ মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন
জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে মাগুরাজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন
মাগুরায় আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা
মাগুরায় ৬ দলীয় কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন
শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাগুরায় জার্মানি ফুটবল ভক্তের কান্ড ; জমি বিক্রি করে সাড়ে সাত কিলোমিটার পতাকা প্রদর্শন 