বুধবার ● ২১ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » খেলা » মাগুরায় জেলাপর্যায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের বাছাই সম্পন্ন
মাগুরায় জেলাপর্যায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের বাছাই সম্পন্ন
মাগুরা প্রতিনিধি : মাগুরায় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়াপঞ্জি ২০২৫-২৬ অনুযায়ী জেলা পর্যায়ে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের বাছাই ও শুভ উদ্বোধন মঙ্গলবার সম্পন্ন হয়েছে । মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনূর্ধ্ব ১৫ বালক ও মাগুরা সরকারি শিশু পরিবার মাঠে অনূর্ধ্ব ১৫ বালিকাদের বাছাই অনুষ্ঠিত হয়।উক্ত বাছাই কার্যক্রমে চার উপজেলার শতাধিক বালক ও বালিকা অংশ নেয়।জেলা ফুটবল কোচের তত্ত্বাবধানে ২৫ জন বালক ও ১৫ জন বালিকা মাসব্যাপী প্রশিক্ষণের জন্য বাছাই করা হয়। অনুষ্ঠানের সভাপতি জেলা ক্রীড়া অফিসার বি এম সাজিন ইসরাত, মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম বক্তব্য রাখেন।
জেলা ক্রীড়া অফিসার বলেন, জেলাস খেলাধুলার মান উন্নয়নে জেলা ক্রীড়া অফিস কাজ করছে। ইতিমধ্যে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে খেলাধূলার বিভিন্ন প্রশিক্ষণ চলমান রয়েছে ।
তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ করে তাদের মানসম্মত প্রশিক্ষণ দেওয়ার নিমিত্তে আমাদের এ এই প্রচেষ্টা।






মাগুরায় দুই দিনব্যাপী আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন
পাইকগাছায় নতুন কুঁড়ি ক্রীড়াবিদদের সংবর্ধনা ও ক্রীড়া সামগ্রী প্রদান
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে নড়াইলে আলোচনা সভা
পাইকগাছায় বিভিন্ন প্রতিষ্ঠানে ত্রুীড়া সামগ্রী বিতরণ ও সরকারি কর্মকর্তাদের সাথে এমপি আবুল কালাম আজাদের মতবিনিময়
অনূর্ধ্ব - ১৭ মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন
জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে মাগুরাজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন
মাগুরায় আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা
মাগুরায় ৬ দলীয় কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন
শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাগুরায় জার্মানি ফুটবল ভক্তের কান্ড ; জমি বিক্রি করে সাড়ে সাত কিলোমিটার পতাকা প্রদর্শন 